ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

সিএজি কর্তৃক এসএফসি (আর্মি), এফসি (লগ এরিয়া), এসিসিডিএফ (সিভিল) এবং  সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয় পরিদর্শন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১২-১০-২০২৩ বিকাল ৭:৪০

বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেল (সিএজি) মোঃ নূরুল ইসলাম ১২ অক্টোবর ঢাকা সেনানিবাসের পুরাতন লগ এরিয়া সদর দপ্তরে অবস্থিত সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (আর্মি) কার্যালয়, এফসি (লগ এরিয়া) এর কার্যালয়, এসিসিডিএফ (সিভিল) এর কার্যালয় এবং সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে এসকল কার্যালয়ের সার্বিক কার্যক্রম, বিবিধ সেবা প্রদানের মান, নথি ব্যবস্থাপনা, বিল পাসিং স্ট্যাটাস, সার্ভিস ফিডব্যাক সিস্টেম ও এর অগ্রগতি ইত্যাদি সরেজমিন পর্যবেক্ষন করেন এবং উপস্থিত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন। 

সিএজি সিসিডিএফ (পেনশন ও ফান্ড) কার্যালয়ের ওয়ান স্টপ সার্ভিস সেন্টার পরিদর্শনকালে সেবা গ্রহিতা ও সেবা প্রদানকারিদের সাথে মতবিনিময় করেন। তিনি ওয়ান স্টপ সার্ভিসে সেবাদানকারি কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশনা প্রদানকালে পেনশনারগন যেন কোনভাবেই হয়রানির শিকার না হন এবং পদ-পদবী মাথায় না রেখে সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা প্রদান নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি উপস্থিত পেনশন সংক্রান্ত সেবাগ্রহিতাদের নিকট সেবা প্রাপ্তির বিষয়ে অভিব্যক্তি জানতে চান। পরিদর্শন শেষে সিএজি  অফিস প্রধানদের সাথে বৈঠককালে অফিস ব্যবস্থাপনা ও সেবার মান বৃদ্ধিতে উদ্ভাবনী কার্যক্রম গ্রহনের নির্দেশনা প্রদান করেন এবং সকল প্রকার অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে তার প্রশাসনের কঠোর অবস্থান পুন:ব্যক্ত করেন। 

অডিটর জেনারেল পরিদর্শনকালে সিজিডিএফ মোহাম্মদ গোলাম ছরওয়ার ভূঁঞা,  ডিজি (ফিমা) মোঃ মোস্তফা কামাল, এসএফসি (আর্মি) মোঃ রেফায়েত উল্লাহ, এসএফসি (বিমানবাহিনী) আয়েশা খানম, এফসি (লগ এরিয়া) এ কে এম হাছিবুর রহমান, এসিসিডিএফ (সিভিল) কাজী কাইয়ুম হোসেন, সিসিডিএফ (পেনশন ও ফান্ড) জান্নাতুল ফেরদৌস এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারিগন উপস্থিত ছিলেন।       

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত