জবির ৮৭ শিক্ষার্থী পেয়েছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ‘জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ’(এনএসটি) এর জন্য মনোনীত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ৮৭ জন শিক্ষার্থী। সম্প্রতি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নিজস্ব ওয়েবসাইটে ২০২৩-২৪ অর্থবছরে ফেলোশিপের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করা হয়।
জানা যায়, ভৌতবিজ্ঞান,জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান এবং খাদ্য ও কৃষি বিজ্ঞান এই তিন ক্যাটাগরিতে ফেলোশিপ দেওয়া হয়। এর মধ্যে জীববিজ্ঞান ও চিকিৎসাবিজ্ঞান ক্যাটাগরিতে ফেলোশিপের জন্য মোট ৯২৫ জন মনোনীত হয়েছেন। যার মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৫৫ জন শিক্ষার্থী রয়েছেন। ভৌতবিজ্ঞান ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন জবির ৩২ জন শিক্ষার্থী।
ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীরা এমএসসি ক্যাটাগরিতে প্রত্যেকে ৫৪ হাজার টাকা, এমফিল ক্যাটাগরিতে ৬৮হাজার ৪০০ টাকা ও পিএইচডি ক্যাটাগরিতে তিন লাখ টাকা আর্থিক সহায়তা পাবেন।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রুটিন দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, অবকাঠামোর সুযোগ সুবিধা ছাড়াই আমাদের শিক্ষার্থীদের এই অর্জন অত্যন্ত গর্বের বিষয়। বিশ্ববিদ্যালয়ের জন্যও এটি সম্মানের। এই কৃতিত্ব সম্পূর্ণ ফেলোশিপের জন্য মনোনীত শিক্ষার্থী এবং তাদের শিক্ষকদের। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নকে বাস্তবায়নে এই উদ্যোগটি অবদান রাখবে। পাশাপাশি গবেষণায় এগিয়ে যেতেও যুগান্তকারী ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ১৯৯৭-১৯৯৮ অর্থবছর থেকে বিজ্ঞান বিষয়ক গবেষণার জন্য বিশেষ গবেষণা অনুদান কার্যক্রম শুরু করে।
এমএসএম / এমএসএম
ডিআইইউতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের বার্তা অধ্যাপক ড: সাজ্জাদের
উৎসবমুখর পরিবেশে কালিয়াকৈরে ইউএফটিবির ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
এক অনন্য মনীষী ড. এ. এইচ. এম. ইয়াহইয়া রহমান: শিক্ষকতা ও গবেষণায় বর্ণাঢ্য জীবনের ইতি
উন্নয়নের স্বার্থে গাছ অপসারণ, পরিবেশ রক্ষায় অধিক বৃক্ষরোপণ: নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
পলিটেকনিকে শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, সুপারিশ পেলেন ৫ প্রার্থী
রাষ্ট্রপতির সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি ইবির সমাবর্তন
অবশিষ্ট স্থাপনা গুঁড়িয়ে মাঠে ট্রাক্টর দিয়ে চাষ দিলেন শেকৃবি শিক্ষার্থীরা
কুবির আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের নতুন পরিচালক ড. আব্দুল আহাদ
এইচএসসির সম্পূরক পরীক্ষা শুরু ২ ডিসেম্বর, ফল ৩১ ডিসেম্বরের মধ্যে
ইবিতে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ১২ বিভাগের ২৪ শিক্ষার্থী বহিষ্কৃত
মাদকমুক্ত ঢাকা গঠনে ডিআইইউতে নীতিনির্ধারণী সংলাপ ৩ নভেম্বর
প্রাথমিক শিক্ষায় বইয়ের পাশাপাশি যুক্ত হবে লার্নিং টয়, খেলতে খেলতে শিখবে শিশুরা: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
১ নভেম্বর থেকে এইচএসসি ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু
Link Copied