ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে দিনাজপুরের ঘোড়াঘাটে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করনীয় বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এবারে দিবসটির প্রতিপাদ্য বিষয় "অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি"।
শুক্রবার (১৩ অক্টোবর) সকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক উপজেলা প্রশাসনের আয়োজনে, উপজেলার সদর ওসমানপুর উচ্চ বিদ্যালয় মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমানের সঞ্চালনায়, দিবসটির কার্যক্রম পরিচালনা করেন ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার।
অনুষ্ঠিত মহড়ায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের উপস্থিতিতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের সময় করণীয় সম্পর্কে মহড়া করে দেখান ফায়ার সার্ভিসের কর্মীরা।
এ সময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক বেলাল হোসেন ও অন্যান্য স্কুলের শিক্ষকগণ, এনজিও কর্মী, সংশ্লিষ্টরা সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied