হাজার হাজার রকেট নির্মাণ শুরু করেছে হামাস
ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস অবরুদ্ধ গাজা উপত্যকায় হাজার হাজার নতুন রকেট নির্মাণের কাজ শুরু করেছে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের একজন পলিটব্যুরো নেতা। তিনি বলেছেন, ইসরায়েলি আগ্রাসন বন্ধ হওয়ার পর গাজার রকেট নির্মাণ কারাখানাগুলো আবার চালু হয়েছে।
হামাস নেতা ফাতনি হামাদ রবিবার গাজায় এ ঘোষণা দিয়ে বলেন, 'ইহুদিবাদীদের সর্বশেষ আগ্রাসন বন্ধ হওয়ার পর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন রকেট উৎপাদন প্রক্রিয়া আবার শুরু করেছে।' খবর পার্সটুডের
তিনি বলেন, 'বায়তুল মুকাদ্দাস ও আল-আকসায় ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দমন অভিযান রুখে দিতে আমাদের কারখানা এবং ওয়ার্কশপগুলোতে হাজার হাজার রকেট নির্মাণের কাজ শুরু করা হয়েছে।'
চলতি মে মাসের গোড়ার দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর ইসরায়েলি সেনাদের ব্যাপক দমন অভিযানের প্রতিবাদে গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে রকেট নিক্ষেপ শুরু করে প্রতিরোধ আন্দোলনগুলো। দখলদার ইসরায়েল টানা ১২ দিন ধরে গাজা উপত্যকার বেসামরিক অবস্থানে বিমান হামলা চালিয়ে তার জবাব দেয়।
ইসরায়েল বিমান হামলা শুরু করার সঙ্গে সঙ্গে গাজা থেকে ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে হাজার হাজার রকেট নিক্ষেপ করতে থাকে হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনসহ অন্যান্য প্রতিরোধ সংগঠন। তারা এই ১২ দিনে জেরুজালেম, তেল আবিব এমনকি দূরবর্তী হাইফা শহরে চার হাজারের বেশি রকেট নিক্ষেপ করেছে। হামাসের রকেটের পাল্লা ও নিখুঁতভাবে আঘাত হানার ক্ষমতা দেখে বিস্মিত হয়েছে তেল আবিব।
প্রীতি / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক