ওয়ার্ড পর্যায়ে করোনা টিকাদান কার্যক্রম পরিদর্শনে মসিক মেয়র
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো. ইকরামুল হক টিটু রোববার (৮আগস্ট) সিটির বিভিন্ন ওয়ার্ডের করোনা ভাইরাস টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে মেয়র টিকাদানের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরগণকে আরো উদ্যোগী হওয়ার আহ্বান জানান। এজন্য প্রচার-প্রচারণা বৃদ্ধি এবং প্রয়োজনে দুয়ারে দুয়ারে করোনা টিকার বার্তা পোঁছে দেয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।
মেয়র বলেন, করোনা থেকে নাগরিকবৃন্দকে সুরক্ষিত করতে টিকার কোনো বিকল্প নেই। যে কোনো মূল্যে সর্বাধিকসংখ্যক নাগরিককে টিকার আওতায় আনতে হবে এবং উৎসাহ প্রদানের মাধ্যমে জনগণের অংশগ্রহণকে নিশ্চিত করে চলমান ওয়ার্ড পর্যায়ের করোনা টিকাদান কার্যক্রমকে সফল করতে হবে।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান এবং ডা তাসমিয়া জান্নাত, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফাহমিদা ইসলাম লিমা প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার