ঘোড়াঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
দিনাজপুরের ঘোড়াঘাটে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় "আপনার নাগালেই পরিচ্ছন্ন হাত"।
রবিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সহযোগিতায় দিবসটি উপলক্ষে এক র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোকাররম হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম প্রমুখ।
এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সাত্তার সরকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, আশরাফুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা প্রদীপ কুমার সরকার, ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর নিরঞ্জন সরকার সহ অনেকে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
সুবর্ণচরে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও উদ্বোধনী অনুষ্ঠান
বড়লেখায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে সংসদ সদস্যকে পাত্তা না দেয়ার অভিযোগ
মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ভূমিসেবা মেলা অনুষ্ঠিত
মনপুরায় ২ হাজার প্রান্তিক জেলেদের মাঝে খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ
ঘোড়াঘাটে ভূমিসেবা মেলার উদ্বোধন
ভূমিসেবা মেলা উপলক্ষে মেহেরপুরে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত
বারহাট্টায় ৩ দিনব্যাপি ভূমিসেবা মেলার উদ্বোধন
বাকেরগঞ্জে ভূমি মেলা অনুষ্ঠিত
তাড়াশে ৩ দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন
কুড়িগ্রামে নানা আয়োজনে তিনদিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু
মোহনগঞ্জে টবে গাঁজার চাষ
কাপ্তাইয়ে ৬ নারী তবলাশিল্পীর অংশগ্রহণে বিটিভি'র অনুষ্ঠান ধারণ, তবলা শিক্ষায় আগ্রহী হচ্ছেন নারীরা
ভূরুঙ্গামারীতে ভিজিএফের চাল পেলেন হাজার হাজার অসহায় পরিবার
Link Copied