ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

মোংলা বন্দরের পশুর নদীতে ক্লিংকার বোঝাই কার্গো জাহাজ ডুবি


হাফিজুর রহমান, মোংলা photo হাফিজুর রহমান, মোংলা
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ১:৪৫
মোংলা বন্দরের পশুর নদীতে ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) বোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। প্রচন্ড স্রোতের টানে নোঙ্গর ছিড়ে কার্গোটি নদীর চরে ঠেকে ডুবে যায়। কার্গোটিতে থাকা ১১জন ষ্টাফ-কর্মচারী সাঁতরিয়ে কুলে উঠে যান। 
 
ডুবে যাওয়া কার্গো জাহাজের মাস্টার মোঃ এনায়েত ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন'র মোংলা শাখার সহ-সভাপতি মোঃ মাঈনুল ইসলাম মিন্টু জানান, মোংলা বন্দরের হাড়বাড়ীয়ায় অবস্থানরত একটি বিদেশী বানিজ্যিক জাহাজ থেকে রবিবার দুপুরে ৮শ মেট্টিক টন সিমেন্টের কাঁচামাল (ক্লিংকার) বোঝাই করে কার্গো জাহাজ এম,ভি আনমনা-০২। এরপর কার্গোটি বিদেশী জাহাজ থেকে ছেড়ে এসে পশুর নদীর পশ্চিম পাড়ের দিকে বানীশান্তা এলাকায় নোঙ্গর করে। পরে প্রচন্ড স্রোতের টানে কার্গোর নোঙ্গর ছিড়ে রাত ৮টার দিকে নদীর পূর্ব পাড়ের চরকানা এলাকায় চরে উঠে গেলে জাহাজটি সেখানে ডুবে যায়। তখন জাহাজটিতে থাকা ১১জন ষ্টাফ-কর্মচারী সাঁতরিয়ে কুলে উঠে যান।
 
তবে জাহাজটি পশুর নদীর জাহাজ চলাচলের মুল চ্যানেলের বাহির চরে ডুবায় মুল চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।
 
সিমেন্টের কাঁচামাল নিয়ে এ কার্গো জাহাজটি খুলনার লবণচরা এলাকার সুন শিন কোম্পানীর সিমেন্ট ফ্যাক্টরীর (সেভেন রিং সিমেন্ট) জেটিতে যাওয়ার পথিমধ্যে মোংলার পশুর নদীতে এ দুর্ঘটনার শিকার হয়। 
 
এদিকে খবর পেয়ে রাতেই স্থানীয় লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও মোংলা-রামপাল সার্কের সহকারী পুলিশ সুপার মোঃ মুশফিকুর রহমান তুষার কার্গো দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেছেন।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত