ঢাকা বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নারীর প্রতি সহিংসতা ও ধর্ষকদের বিচারের দাবিতে কুড়িগ্রামে মহিলা পরিষদের মানববন্ধন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৫ বিকাল ৫:২৭

সারাদেশে অব্যাহত নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ এবং সহিংসতার প্রতিবাদে এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুড়িগ্রাম মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মহিলা পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে বুধবার (১২ মার্চ) সকালে কুড়িগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সহ সাধারণ সম্পাদক সুব্রতা রায়, স্বাস্থ্য ও সমাজ কল্যাণ সম্পাদক মালা দেব, বদরুন্নেছা বীথি, শিক্ষার্থী বিথি খাতুন, অনামিকা আক্তার, তুলসী রবিদাস। এছাড়া এতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, কৃষক সমিতির সভাপতি নুর মোঃ আনছার, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারণ সম্পাদক সাতকড়ি রায় প্রমুখ।
এ সময় বক্তারা বলেন নারীরা কখনো কন্যা, বধু, বোন ও মায়ের রূপে পুরুষের সকল কাজের অংশীদার। তাই সম্মান ও অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসতে সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান জানান তারা। অন্যদিকে শিশু আছিয়ার ধর্ষকসহ সকল ধর্ষকদের ফাঁসির দাবী জানান। নারী ও শিশুর প্রতি নিপীড়ন-নির্যাতনকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান। এছাড়া নারী ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে এবং অধিকার রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এমএসএম / এমএসএম

লালমনিরহাটে কলা খাওয়ানোর প্রলোভনে শিশুকে ধর্ষণ, আসামির যাবজ্জীবন

কোম্পানীগঞ্জে অবৈধ বালু তুলে ক্রসড্যাম মির্মাণ, হুমকিতে ৫৮৮ কোটি'র প্রকল্প

চাঁদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ওয়ার্ড সভাপতি মরদেহ উদ্ধার

ধুনটে দেড় কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

বাঘায় তরুণ উদ্যোক্তা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ডাসকোর আয়োজনে দায়ীত্বশীলদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নেত্রকোণার কলমাকান্দায় কৃষি প্রণোদনা পাবেন ২ হাজার ৪৫০ কৃষক

নোবিপ্রবিতে সৌরবিদ্যুৎ ব্যবস্থার উদ্বোধন করলেন উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী

রাজশাহীতে এসিডে নারীর মুখ ও শরীর ঝলসে দিল স্বামী

পিরোজপুরে ইয়াবাসহ যুবক আটক - শ্বশুরবাড়ি থেকে ককটেল ও তৈরির সরঞ্জাম উদ্ধার

মান্দায় বরখাস্তের ৯ দিনের মাথায় স্বপদে ফিরলেন ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

জামায়াত ইসলামী থেকে নির্বাচিত এমপি গাজী নজরুল ইসলামের সংসদ সদস্য পদ বিলপ্তির দাবিতে গণস্বাক্ষর কর্মসুচি ঘোষনা

বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০