মানিকগঞ্জে তিন বছরের শিশুকে ধর্ষনের অভিযোগ: গ্রেফতার ১
মানিকগঞ্জে বিয়ের অনুষ্ঠানে এসে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
মঙ্গলবার (১১ মার্চ) রাত সাড়ে ১০ টার দিকে সদর থানার ওসি এস এম আমান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানায়, ধর্ষণের শিকার ওই শিশুটির বাড়ি টাঙ্গাইল জেলায়। শিশুটি গত ৭ মার্চ সন্ধ্যায় তার পরিবারের সাথে মানিকগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিল। সেখানে সে ধর্ষণের শিকার হয়। একপর্যায়ে শিশুটি অসুস্থ অনুভব করলে তার মায়ের কাছে বিষয়টি সন্দেহজনক মনে হয়। এরপর শিশুটির মা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হন। পরে ৯ মার্চ শিশুটিকে টাঙ্গাইলের একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে শিশুটি ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তারা সবাই নিজেদের আত্মীয়-স্বজন। এঘটনায় এক কিশোরকে গ্রেফতার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার