সন্দ্বীপের মুছাপুরে এতিমদের মাঝে ইউএনও’র শীতবস্ত্র বিতরণ
শীতের তীব্রতা থেকে সুবিধাবঞ্চিত এতিম শিশুদের সুরক্ষা দিতে সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত মারকাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় কম্বল বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মং চিং নু মারমা।
আজ বৃহঃস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক কার্যক্রমে তিনি নিজ হাতে এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন। এ সময় মাদ্রাসার শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কম্বল বিতরণকালে উপজেলা নির্বাহী অফিসার মং চিং নু মারমা বলেন,“এতিম শিশুরা সমাজের সবচেয়ে সংবেদনশীল অংশ। শীতের এই সময়ে তাদের কষ্ট লাঘব করা আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সরকার সব সময় এতিম ও অসহায় মানুষের পাশে রয়েছে। ভবিষ্যতেও এই ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।”তিনি আরও বলেন,
“এই শিশুরাই আগামীর বাংলাদেশ। তাদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা গেলে তারা সমাজের সম্পদে পরিণত হবে।”
মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, শীত মৌসুমে এতিম শিশুদের জন্য পর্যাপ্ত শীতবস্ত্রের অভাব দেখা দেয়। উপজেলা প্রশাসনের এই উদ্যোগে শিশুরা স্বস্তি পেয়েছে। তারা এ ধরনের সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কম্বল বিতরণ শেষে ইউএনও মাদ্রাসার সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং এতিম শিশুদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানান।
এমএসএম / এমএসএম
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ
দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’
ফুলবাড়ীতে মাদরাসার নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন
ঘোড়াঘাটে আগাম জাতের ধান কাটা শুরু
হালদা প্রকল্প: কাপ্তাইয়ে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
প্রবাসীর কেনা জমি দখলচেষ্টার অভিযোগ, সাবেক চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা
ধুনটে হামলা-ভাঙচুর ও লুটপাটের মামলায় চার আসামি গ্রেপ্তার
এই দেশের প্রতিটি নাগরিক, প্রতিটি সম্প্রদায়, প্রতিটি জাতিগোষ্ঠী নিরাপদ-চট্রগ্রাম জেলা প্রশাসক