ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, কবিরহাটে নারীকে কুপিয়ে জখমের অভিযোগ


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২২-২-২০২৬ দুপুর ১১:৪৯

নোয়াখালীর কবিরহাট উপজেলায় পৈত্তিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে এক নারীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর আলীপুর গ্রামের আকরাম উদ্দিন স্বর্ণকার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- একই বাড়ির বাহার স্বর্ণকারের স্ত্রী মনোয়ারা বেগম (৪৩), মৃত নুর ইসলামের ছেলে রাকিবুল ইসলাম রকি (২৮) এবং বাহার স্বর্ণকারের ছেলে সাব্বির আরাফাত পিয়াস (২১)। স্থানীয় সূত্রে জানা যায়, উত্তর আলীপুর গ্রামের আকরাম উদ্দিন স্বর্ণকার বাড়িটি মৃত নুর ইসলামের পৈত্তিক বাড়ি। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে বসবাস করে আসছেন তার মেয়ে মনোয়ারা বেগম ও ছেলে রাকিবুল ইসলাম রকি। অপরদিকে পরিবারের অন্য সদস্যরা জেলার সুবর্ণচর উপজেলায় নতুন বাড়িতে বসবাস করছেন।
অভিযোগ রয়েছে, নুর ইসলাম জীবিত থাকাকালে পুরাতন বাড়িটি মেয়ে মনোয়ারা ও ছেলে রকিকে বসবাসের জন্য মৌখিকভাবে বুঝিয়ে দেন। পরবর্তীতে তার মৃত্যুর পর পুরাতন ও নতুন বাড়ি পারিবারিকভাবে ভাগাভাগির সিদ্ধান্ত হলেও তা নিয়ে বিরোধ সৃষ্টি হয়। গত দুই বছর ধরে অভিযুক্ত মহিন উদ্দিন ও একই বাড়ির মৃত শেখ আহম্মদের ছেলে জসিম উদ্দিন এ নিয়ে বিরোধ ও উত্তেজনা সৃষ্টি করে আসছেন বলে স্থানীয়রা জানান। বিষয়টি নিয়ে একাধিক সালিস বৈঠক হলেও অভিযুক্তরা সিদ্ধান্ত মানেননি বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে অভিযুক্তরা বহিরাগত লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ মনোয়ারা বেগম ও তার পরিবারের ওপর হামলা চালায়। এ সময় মনোয়ারা বেগমকে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়।
গুরুতর আহত মনোয়ারা বেগম বর্তমানে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর দুই আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে অবস্থান করছেন। অভিযোগের বিষয়ে অভিযুক্তদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, এই ধরনের ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার