ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করলেন আতাউর রহমান বাচ্চু এমপি


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ দুপুর ১১:৫২

নড়াইল সদর হাসপাতাল পরিচ্ছন্নতা কার্যক্রম উদ্বোধন করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। রোববার সকাল ১০টায় হাসপাতাল চত্ত¡রে জমে থাকা ময়লা-আবর্জনার স্তুপ নিজ হাতে পরিষ্কার করে আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেন তিনি।এ সময় হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: আব্দুল গফফার, হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সুজল কুমার বকসী, নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সুলতান মাহমুদ, সদর উপজেলা জামায়াতের আমীর হাফেজ আব্দুল্লাহ আল মামুন, জামায়াতের জেলা কর্মপরিষদ সদস্য হেমায়েতুল হক হিমু, জামায়াত নেতা ড. আব্দুস সোবহান, নড়াইল পৌর জামায়াতের আমীর  মাস্টার জাকির হোসেন ও হাসপতালের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 
সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু বলেন,মাসব্যাপী ক্লীন নড়াইল কর্মসূচির অংশ হিসেবে জেলার মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের সরকারি হাসপাতালে ময়লা-আবর্জনার স্তুপ পরিষ্কার অভিযান শুরু করা হলো।সদর হাসপাতালে স্বাস্থ্যসেবার মান যথাযথভাবে নিশ্চিত করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি।এই হাসপাতালে আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে।এখানে ভালো মানের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ২৫০শয্যা চালুকরণসহ ডাক্তার,টেকনিশিয়ান, নার্স ও জনবল সংকট সমাধানের আশ^াস দেন তিনি।পরে তিনি হাসপাতালের উর্দ্ধতন  কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

Aminur / Aminur

সখিপুরে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)-র ৩১ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি গঠিত

মনপুরায় মেঘনায় ডাকাতির সময় দেশীয় অস্ত্রসহ ৬ জলদস্যু আটক, থানায় মামলা

ভাঙনের মুখে কলাতলী, আতঙ্কে মানুষ ৩৫০ জিও ব্যাগ নিয়ে পাশে রাজিব চৌধুরী

দুর্গাপুরে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে ৫৩তম গ্রীষ্মকালীন  ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে ৫৩ পরিবারের জন্য বরাদ্দকৃত বিল শর্ত ভেঙে তৃতীয় পক্ষকে ইজারা

খুলনা সিটি কর্পোরেশনের ৬০১ কোটি টাকার বাজেট ঘোষনা

​জামাত-বিএনপি দুই ভাইয়ের ক্ষমতার দাপটে সিআরবিসিতে বৃদ্ধের দোকান ভাঙচুর

নড়াইলে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট হওয়ার অভিযোগ

ধর্ষণ চেষ্টা মামলার আসামী জামিনে বেড়িয়ে এসে বাদীকে হত্যা চেষ্টা

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

পেকুয়ায় দুই দফা হামলার পর বৃদ্ধের মৃত্যু