সাতকানিয়ায়,হাইকোর্টের আদেশ অমান্য করে গাড়ি আটকে টোলের নামে চাঁদা আদায়
টার্মিনাল ছাড়া সড়ক ও মহাসড়কে কোনো টোল আদায় করা যাবে না মর্মে মহামান্য হাইকোর্টের দেওয়া নির্দেশ অমান্য করে চট্টগ্রামের সাতকানিয়ায় আদায় করা হচ্ছে পৌর টোল।
বুধবার (১৮ সেপ্টেম্বর) সরেজমিনে আনু ফকিরে দোকান এলাকায় গিয়ে প্রতিটি যাত্রীবাহী পরিবহন, ট্রাক, ট্রলি, মাহেন্দ্রা, টমটম, পিকআপ, ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজি অটোরিকশা থেকে নির্ধারিত হারে পৌর টোল আদায় করতে দেখা গেছে।
২০২২ সালের ২১ এপ্রিল মহামান্য হাইকোর্টে বিভাগে দায়েরকৃত ৪৬৪০/২০২২ নম্বর রিট পিটিশনের আদেশের আলোকে টার্মিনাল ব্যতিরেকে সড়ক বা মহাসড়ক থেকে কোনো প্রকার টোল উত্তোলন না করার জন্য সকল সিটি কর্পোরেশন এবং পৌরসভার মেয়রের দৃষ্টি আকর্ষণ করে বিজ্ঞপ্তি জারি করার জন্য সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ হতে নির্দেশনা প্রদান করা হয়।
ওই বছরের ২৫ সেপ্টেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এ নির্দেশনা প্রতিপালনের জন্য স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রাণালয়ের ৪৬,০০,০০০০,০৬৩,৩১,০০২,১৩— ১২৬৬ নং স্বারকে স্থানীয় সরকার বিভাগ পৌর১ শাখার উপসচিব মো. আব্দুর রহমান স্বাক্ষরিত এক পত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় সরকার বিভাগ অতিরিক্ত সচিব (নগর উন্নয়ন), যুগ্ম সচিব (নগর উন্নয়ন-২), উপ-সচিব (পৌর-২), সচিবের একান্ত সচিব (ঢাকা) এবং সকল পৌরসভার মেয়রকে পত্র দেওয়া হয়।
অথচ ওই পত্রে হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়ক থেকে কোনো প্রকার টোল আদায় করা যাবে না বলে উল্লেখ করা থাকলেও হাইকোর্টের ওই নির্দেশ অমান্য করে এখনো প্রকাশ্যে সড়কে দাঁড়িয়ে প্রতিটি যানবাহন থামিয়ে পৌর টোল আদায় করা হচ্ছে সাতকানিয়ায়।
সংশ্লিষ্টরা বলছেন, পৌরসভার ওপর দিয়ে সাতকানিয়া উপজেলা সদরে যেতে হয়। পৌরসভা মাঝখানে হওয়ায় অনেকটা গুরুত্বপূর্ণ এই উপজেলা। পৌরসভার প্রবেশমুখে রাস্তায় দলবদ্ধভাবে টোল আদায় করা হয়।
সিএনজিচালিত অটোরিকশা চালক হাসান বলেন, ‘পৌরসভার ওপর দিয়ে বাঁশখালী যেতে হয়। প্রতিদিন সিএনজি থেকে টোলের নামে চাঁদা আদায় করা হয়। অবৈধভাবে প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা তোলা হচ্ছে। চাঁদা না দিলে তাদের সঙ্গে খারাপ আচরণ করেন আদায়কারীরা।’
তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘কেন তাদের চাঁদা দেব? চাঁদা দিয়ে তো কোনো লাভ নেই। এসব বিষয় দেখার যেন কেউ নেই।’
এ সড়কে চলাচলকারী একাধিক পরিবহনের চালকরা জানান, শুনেছি হাইকোর্টের আদেশে টার্মিনাল ব্যতীত সড়ক ও মহাসড়কে যানবাহন দাঁড় করিয়ে কোনো প্রকার টোল আদায় করা যাবে না। কিন্তু সেই আদেশ অমান্য করে প্রতিটি পরিবহন থেকে প্রতিদিন বিভিন্ন হারে টাকা আদায় করা হচ্ছে।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, টোল আদায়ের বিষয়টি অনেকেই আমাকে জানিয়েছেন। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে সাতকানিয়া আংশিক ও চন্দনাইশের নবনির্বাচিত এমপি আলহাজ্ব জসিম উদদীন আহমেদ দোহাজারী থেকে শুরু করে পুরো চন্দনাইশের সমগ্র অবৈধ টোল ও সড়কে চাঁদাবাজি নিষিদ্ধ করেন।তবে সাতকানিয়ায় কোন জনপ্রতিনিধির ভূমিকা দৃশ্যমান না হওয়ায় এবং টোল চলমান থাকায় সাতকানিয়ার স্থানীয় জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে শুরু করেছে।
Aminur / Aminur
ধামইরহাটে জমিতে গিয়ে বাদি-বিবাদিকে জমি বুঝে দিলেন নওগাঁ সিনিয়র জুডিসিয়াল ম্যজিস্ট্রেট মোঃ মোনাদিল হক
রৌমারীতে খালের পানি থেকে নারীর লাশ উদ্ধার
সান্তাহারে ভেজাল আইসক্রিম কারখানায় অভিযানে ১০ লাখ টাকার মালামাল জব্দ, কারখানা সিলগালা
যশোরে জমি নিয়ে বিরোধে বাড়িতে সশস্ত্র হামলা, ৭ ঘণ্টা পর ফিরলেন অপহৃত নারী
ঝিনাইদহে বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন
টঙ্গীতে মাদ্রাসা শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেফতার
ঢাকা -সিলেট মহাসড়কের সরাইলে টানা ২২ ঘণ্টা যানজট, ছড়িয়েছে ১২ কিলোমিটারজুড়ে
মানিকগঞ্জে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা
পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু
রাকসু জিএস আম্মার সহ ৯ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা
এখন বিএনপির অবস্থা ব্রেইনলেস আওয়ামী লীগের মতো : সারজিস আলম
টাঙ্গাইল ডিসি লেকের সৌন্দর্য ফেরাতে কচুরিপানা পরিষ্কার করলেন প্রতিমন্ত্রী টুকু