ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকা নিয়ে বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন


রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি photo রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২২-২-২০২৬ দুপুর ১১:৪০

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মাত্র ৫ টাকার লেনদেনকে কেন্দ্র করে প্রবাসী আলমগীর হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে তার বড় ভাই খোরশেদ আলমের নাম প্রকাশ পেয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নের উত্তর বদরপুর মোহাম্মদ আলী বাড়ি উরফে লেদির ভাগো বাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতের স্ত্রী জানান, পারিবারিক যৌথ বিদ্যুৎ বিলের ৫ টাকার লেনদেন নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে আলমগীর হোসেন দোকানে গেলে সেখানে খোরশেদ আলমের সঙ্গে তার হাতাহাতি হয়। একপর্যায়ে আলমগীর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন। সম্প্রতি তিনি দেশে ফেরেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। 
খবর পেয়ে মোহাম্মদিয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তাজ উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।তিনি জানান, এখানে কেউ মামলা করে নাই করল, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Aminur / Aminur

বাউফলে বিয়ের দুই মাসেই নববধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সোহেল মঞ্জুরের উদ্যোগে সন্ধ্যা নদীতে সেতু নির্মাণে অগ্রগতি, সম্ভাব্য স্থান পরিদর্শনে সেতু সচিব

নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরায় খালিয়াজুরীতে একজনের কারাদণ্ড, অপরজনকে জরিমানা

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে হাদীর পাড়া স্বেচ্ছাসেবী সংগঠনের ত্রাণ বিতরণ

সিংড়ায় খাতুন জান্নাত মহিলা মাদ্রাসার সূধি সমাবেশ অনুষ্ঠিত

আদমদীঘি গৃহশ্রমিক ইউনিয়নের তরুনদের মাঝে ফুটবল বিতরণ

প্রতিবন্ধী বিদ্যালয় ফের চালু, স্থগিত চেয়ে আবেদন

বাঙ্গালহালিয়াতে টানা বৃষ্টিতে প্লাবিত পোল্ট্রি ফার্মের ৫ লক্ষ টাকার মুরগী ক্ষয় ক্ষতি হলেন সাদেক র্ফাম

কুড়িগ্রামে জৈব সারের ব্যবহারে লাভবান হচ্ছে কৃষক

‎ত্রিশাল বাসস্ট্যান্ডে যানজট নিরসনে রাস্তার উপর কাঁচাবাজার উচ্ছেদ : সাধারণ মানুষের প্রশংসা

বাঘার চকরাজাপুরে পুলিশ ফাঁড়ির উদ্বোধন: অপরাধীদের কোনো ছাড় নেই

কারিগরি শিক্ষা গ্রহণ করে এগিয়ে নিতে হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

সন্দ্বীপে তালিকাভুক্ত সন্ত্রাসী যমুনা কবির গ্রেফতার