ভূরুঙ্গামারীতে রবার্ট ব্যাডেন পাওয়েল এর জন্ম দিন পালিত
স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল (বিপি)–এর জন্মদিন উদযাপন উপলক্ষে বাংলাদেশ স্কাউটস ভূরুঙ্গামারী উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার ( ২২জানুয়ারি) সকাল ১১টা ৩০মিনিটে উপজেলার স্কাউট ভবনে আয়োজিত এ কর্মসূচির সূচনা করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কাউট সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহাদাৎ হোসেন, স্কাউট পতাকা উত্তোলন করেন স্কাউট কমিশনার বদরে জাহান। এ সময় উপস্থিত ছিলেন স্কাউট সহ-সভাপতি আতিকুর রহমান, স্কাউট সম্পাদক এটিএম খলিলুর রহমান, স্কাউট কমিটির সদস্যবৃন্দ, দৈনিক সকালের সময় পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধিঃ এস এম মহিবুল নঈম সিমন সহ স্কাউট সদস্যরা। অনুষ্ঠানে স্কাউট সদস্যরা নির্ধারিত ইউনিফর্মে সুশৃঙ্খলভাবে উপস্থিত থেকে সালাম প্রদান করেন এবং স্কাউট প্রতিজ্ঞা পাঠ করেন। পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কাউট ভবনে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব, স্কাউট ও রোভার সদস্যরা অংশগ্রহণ করেন। পরে স্কাউট ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কাউট সভাপতি উপজেলা নিবার্হী অফিসার (ইউএনও)শাহাদাৎ হোসেন এর সভাপতিত্বে স্কাউট লিডার খোরশেদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন লর্ড ব্যাডেন পাওয়েলের জীবনাদর্শ, নেতৃত্বগুণ ও স্কাউট আন্দোলন গড়ে তোলার পেছনের ইতিহাস তুলে ধরেন। তাঁরা বলেন, স্কাউটিং কেবল একটি সংগঠন নয়, এটি একটি জীবনব্যবস্থা—যা তরুণদের নৈতিকতা, শৃঙ্খলা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে। আলোচনা সভায় আরও বলা হয়, স্কাউট আন্দোলনের মূল লক্ষ্য হলো সেবার মনোভাব সৃষ্টি ও চরিত্র গঠন। বর্তমান প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
অনুষ্ঠানে উপজেলা স্কাউট নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। স্কাউট সদস্যদের প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি ছিল উৎসবমুখর ও তাৎপর্যপূর্ণ।
Aminur / Aminur
আত্রাইয়ে হাটকালুপাড়া-কালিকাপুর ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন
ত্রিশালে নজরুল সিটির উন্নয়ন কর্মকান্ডের সম্ভাব্যতা যাচায়ে নজরুল স্মৃতি স্থান পরিদর্শন
কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার
বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন
সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া
বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ
গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত
সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪
কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর
মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ