ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

হাতিয়ায় চর দখল নিয়ে সংঘর্ষ


হাতিয়া সংবাদদাতা photo হাতিয়া সংবাদদাতা
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ৪:৪০

 নিখোঁজ রয়েছেন বাবা। ৩০ জনকে এজাহারভুক্ত আসামি করে থানায় মামলা ।‌-- হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা।।--নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় চরের দখল নিয়ে সংঘর্ষে নিহত মোবারক হোসেন সিহাব‌‌  ( ২৩) নোয়াখালীর সুবর্ণচর উপজেলার সৈকত সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী।  সে তার বাবাকে ফিরিয়ে আনতে সেই চরে গিয়েছিলেন বলে দাবি তার পরিবারের। মোবারক হোসেন সিহাব শামছূ বাহিনীর প্রধান শামছুদ্দিনের ছেলে। যিনি এখনো নিখোঁজ রয়েছেন।‌এ দিকে নিহত সিহাবের চাচা অর্থাৎ নিখোঁজ শামছুদিনের ভাই আবুল বাশার বাদী হয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে ৩০ জন কে আসামি করে হাতিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন ।‌ উক্ত মামলায় অজ্ঞাত নামা আসামি করা হয়েছে আরো ১০/১২ জনকে।
শিহাবের বাবা হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোঃ শামছুদ্দিন। যিনি ‘কোপা শামছু’ বাহিনীর প্রধান বলে দাবি পুলিশের।
তবে তা অস্বীকার করে বুধবার (২৪ ডিসেম্বর)শামছুর স্ত্রী মাহফুজা বেগম বলেন, কিছু লোক আমার স্বামীকে প্রলোভন দেখিয়ে ওই চরে  নিয়ে যায়।এই খবর পেয়ে পরশু (২৩ ডিসেম্বর ) আমার ছেলে শিহাব তার বাবাকে ফিরিয়ে আনতে গিয়ে লাশ হয়ে ফিরে আসে। 
তিনি বলেন, আমার ছেলে সৈকত সরকারি কলেজের ছাত্র। সে বাবার জন্য চরে গিয়ে আর জীবিত ফিরে আসেনি। ছেলের মৃতদেহ পেয়েছি কিন্তু তার বাবার  এখনো পর্যন্ত কোন সন্ধান পাওয়া যায়নি।
এদিকে ঘটনার পর থেকে শামছুদ্দিন ডাকাত ওরফে ‘শামছু বাহিনী প্রধান’ মোঃ শামছুদ্দিনের খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা জীবিত বা মৃত তার সন্ধান দাবি করেছে প্রশাসনের কাছে।
শামছুর বড় ছেলে মোঃ. ফখরুল ইসলাম বলেন, আমার বাবাকে জমি দেওয়ার কথা বলে জাগলার চরে নিয়ে গেছে। পরে  আমার ভাইও সেই খানে যায়। ভাইয়ের মরদেহ আমরা পেয়েছি, কিন্তু বাবার কোনো খোঁজ পাইনি।
তাকে বাগানের ভেতর দিয়ে মিয়ানমারে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনেছি। জীবিত হোক বা মৃত হোক আমার বাবার সন্ধান চাই।                                        এব্যাপারে হাতিয়া থানার ওসি সাইফুল আলম জানান, নিহত ৫ জনের পোস্টমর্টেম করা হয়েছে।‌  নিহত সিহাবের চাচা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।।‌।       উল্লেখ্য গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোরে হাতিয়া উপজেলার সুখচর ইউনিয়নের জাগলার চরে দুই গ্রুপের  সংঘর্ষে ‌৫ জন নিহত হয়েছে এবং আরো কয়েকজন আহত হয়েছে।‌‌

এমএসএম / এমএসএম

বাগেরহাটের পূর্ব-সুন্দরবনে ৬ চোরা হরিণ শিকারি আটক, নিষিদ্ধ জাল ও ফাঁদ উদ্ধার

দোহাজারীতে উপজেলা দাবিতে উত্তাল রাজপথ,অনশন-অবরোধের হুঁশিয়ারি

ফারাক্কা চুক্তি নবায়ন ও পানির ন্যায্য হিস্যা দিয়ে ভারতকে বন্ধুত্বের প্রমাণ দিতে হবে: প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

রায়গঞ্জে ‘সাত পীরের মাজারের’ জমি নিয়ে বিরোধ, ভাঙার হুমকি ঘিরে দুই পক্ষের উত্তেজনা

জকিগঞ্জে গভীর রাতে পাশাপাশি দুই বাড়িতে সশস্ত্র ডাকাতি

সিংড়ায় উদ্বোধনের পরও নির্মাণকাজ শুরু হয়নি, দুর্ভোগে উদিশা গ্রামের হাজারো মানুষ

বাঙ্গালহালিয়াতে সেনাবাহিনীর উদ্যোগে দুই সপ্তাহব্যাপী কুটিরশিল্প প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

ভূরুঙ্গামারী ক্রীড়া সংস্থার অফিস দীর্ঘদিন ধরে তালাবদ্ধ,বরাদ্দের হদিস নেই

মুকসুদপুরে দুবাই প্রবাসী মতিয়ার রহমানের উদ্যোগে ৭০০ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণকান্দী কুমার নদে নৌকা বাইচ দেখতে হাজারো মানুষের ঢল

কুতুবদিয়া হাসপাতালে রোগীর উপচে পড়া ভিড়, বাড়ছে হামের রোগী

মনপুরায় আওয়ামী লীগ ও জামায়াতের কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ, আহত শিক্ষকসহ ২

চাঁদপুরে মাদকসহ গ্রেপ্তার ২০, কিশোর গ্যাংয়ের ৭০ সদস্য আটক