ঢাকা বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬

নোয়াখালীতে মোটরসাইকেল আটক করে মিলল ৪ হাজার পিস ইয়াবা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ২৫-১২-২০২৫ দুপুর ৪:৩১

নোয়াখালীর বেগমগঞ্জে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ চেকপোস্টে ৩ হাজার ৯৬০ পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একটি টেকনো মুঠোফোন ও সুজুকি মোটরসাইকেল জব্দ করা হয়।  

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ। এর আগে, গতকাল বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকানের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

গ্রেপ্তার মোহাম্মদ হোসাইন (২৬) জেলার সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের পূর্ব মাইজদীপুর গ্রামের পাঁচানি বাড়ির মৃত মো. আবুল হাসেমের ছেলে।  

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাতে বড়দিন ও ইংরেজী নববর্ষকে ঘিরে বেগমগঞ্জের ফেনী টু চৌমুহনী সড়কের বড়পোল সংলগ্ন মধুফুল বেকারি দোকান এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা নোয়াখালীগামী একাধিক বাসে তল্লাশি চালায়। ওই সময় সড়কে একটি মোটরসাইকেল দেখে তাদের সন্দেহ হয়। পরে মোটরসাইকেল চালককে আটক করে তল্লাশি করে ৩হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।  

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুব্রত সরকার শুভ আরও বলেন, গ্রেপ্তার আসামিকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। একই সাথে আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দেওয়া হয়ে। 

এমএসএম / এমএসএম

রেলের ডিজির পিএস নাসির উদ্দিনকে ঘিরে অভিযোগ, নথি ও পর্যবেক্ষণে মিলল না সত্যতা

বাগেরহাটে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

রাণীশংকৈলে তীরনই নদীতে প্রাণ হারালো দু'শিশু

পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই, কালাই থেকে ৪ জন গ্রেপ্তার

শৃঙ্খলা মানুষের সাফল্যের চাবিকাঠি - অভিভাবক সমাবেশে বললেন মধুখালীর ইউএনও মাসুদুর রহমান

নড়াগাতীতে গভীর রাতে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশের দায়ে যুবক আটক

মসজিদের ইমামের ঘরে বোমা বিস্ফোরণ, উড়ে গেল টিন

বাঘিয়ার বিলে ২ লাখ ২০ হাজার টাকার চায়না দুয়ারী জাল জব্দ’

টাঙ্গাইলে বনের জমি যেভাবে দখল হয়! গজারি বনের আড়াই হাজার গাছ কেটে কলা বাগান

উলিপুরে সার মজুদ রাখায় ব্যবসায়ীর জরিমানা সার জব্দ

লালমনিরহাটে শিশু ধর্ষণ মামলায় সুজনের যাবজ্জীবন কারাদণ্ড

নজরুলের সাম্য-সম্প্রীতির চেতনা নতুন প্রজন্মে ছড়িয়ে দেওয়ার আহ্বান

নোয়াখালী টাউন হল আধুনিকায়নে মতবিনিময় সভা