ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

তানোরে বোরো পরিচর্যা ও আলু উত্তোলনের ধুম, বাড়ছে শ্রমিকের কদর


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ৪:৩০

রাজশাহীর তানোর উপজেলায় এখন বোরো ধানের মাঠ পরিচর্যা আর আলু উত্তোলনের মহোৎসব চলছে। একই সঙ্গে একাধিক কৃষিকাজ শুরু হওয়ায় এলাকায় শ্রমিকের সংকট দেখা দিয়েছে। বিলকুমারী বিলের বিস্তীর্ণ মাঠে এখন সবুজের সমারোহ। অন্যদিকে আলু উত্তোলনে ব্যস্ত সময় পার করছেন কৃষক ও শ্রমিকরা। তবে হিমাগার মালিকদের সিন্ডিকেট আর আলুর দরপতন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন চাষিরা।বিলের জমিতে আগাছা পরিষ্কারে ব্যস্ত থাকতে দেখা যায় একদল আদিবাসী শ্রমিককে। শ্রমিক শ্যামলী ও আসমাউল জানান, তাঁরা চুক্তিতে আগাছা পরিষ্কারের কাজ করেন। বিঘা প্রতি ১ হাজার থেকে ১ হাজার ৪০০ টাকা মজুরি নিলেও বর্তমান দ্রব্যমূল্যের বাজারে তা দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। কৃষক হাবিব জানান, রোপণ থেকে শুরু করে মাড়াই পর্যন্ত আদিবাসী শ্রমিকরাই প্রধান ভরসা। তবে এখন দৈনিক শ্রমিকের মজুরি ৫৫০ থেকে ৬০০ টাকায় ঠেকেছে।উপজেলার পাঁচন্দর ইউপির যশপুর গ্রামের আলু চাষি ইনছান জানান, ফলন ভালো হলেও বাজারে আলুর দাম নিয়ে তাঁরা শঙ্কিত। কয়েক দিন আগেও যে আলু ১২-১৩ টাকা কেজি ছিল, তা এখন ৯-১০ টাকায় নেমেছে। হিমাগার মালিকদের সিন্ডিকেটের কারণে প্রতিদিন দামের ওঠা-নামায় লোকসানের মুখে পড়ছেন প্রান্তিক চাষিরা।উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহম্মেদ জানান, চলতি মৌসুমে তানোরে ১২ হাজার ১৯০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে, যার মধ্যে ১৫০ হেক্টর জমির আলু ইতিমধ্যে উত্তোলন করা হয়েছে। অন্যদিকে বোরো চাষের লক্ষ্যমাত্রা ১৪ হাজার ৫০০ হেক্টর নির্ধারণ করা হলেও এখন পর্যন্ত ৬ হাজার ৫০০ হেক্টর অর্জিত হয়েছে। আলু পুরোপুরি উত্তোলন হলে বোরোর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার