ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় ফরহাদ (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে উপজেলার রায়পুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ফরহাদ মোটরসাইকেলযোগে গৌরীপুর থেকে চট্টগ্রামমুখী সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দেয়। ধাক্কায় মোটরসাইকেলটি সড়কের পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই ফরহাদের মৃত্যু হয়। মোটরসাইকেলে থাকা পিলিয়ন আরোহী আহত হয়েছেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
দাউদকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির জানান, ঘাতক বাস ও চালককে আটকের চেষ্টা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নিহত ফরহাদ উপজেলার পুটিয়া গ্রামের মো. ফখরুল ইসলামের ছেলে। তিনি প্রাণ কোম্পানির ডিংকু গ্রুপে কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক।
এমএসএম / এমএসএম
নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট
ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ
হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল
টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬
হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত
মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা
পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা
সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ
কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার
বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ
টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান
হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু