সবুজে ঘেরা চায়ের রাজ্য মৌলভীবাজার: প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য
চায়ের রাজ্যে ভ্রমণের কথা উঠলেই ভ্রমণপ্রেমীদের চোখে ভেসে ওঠে মৌলভীবাজারের উঁচু-নিচু পাহাড়ের ভাঁজে ভাঁজে বিস্তৃত সবুজ চা-বাগানের মনোমুগ্ধকর দৃশ্য। সারি সারি রাবার, লেবু ও আনারস বাগান, আঁকাবাঁকা পাহাড়ি পথ আর ঘন সবুজ অরণ্যের অপরূপ সৌন্দর্য প্রকৃতিপ্রেমীদের জন্য যেন এক অনন্য স্বর্গরাজ্য।
প্রকৃতির এই অপার সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পর্যটক ছুটে আসেন মৌলভীবাজারে। জেলার ৯২টি চা-বাগানের সবুজ সমারোহ, জীববৈচিত্র্যে ভরপুর লাউয়াছড়া জাতীয় উদ্যান, গর্জনধ্বনিময় মাধবকুণ্ড জলপ্রপাত, নয়নাভিরাম মাধবপুর লেক এবং ঐতিহাসিক নানা স্থাপনা মিলিয়ে মৌলভীবাজার এখন প্রকৃতিপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে।
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই চায়ের রাজ্যে একবার এলে মন চায় বারবার ফিরে আসতে। চারদিকে ছড়িয়ে থাকা সবুজ প্রকৃতি, পাহাড়-টিলা আর চা-বাগানের সতেজ পাতার মায়া যে কোনো ভ্রমণপিপাসু মনকে সহজেই আকৃষ্ট করে। এখানে এসে পর্যটকেরা খুঁজে পান নির্মল প্রকৃতি আর মানসিক প্রশান্তি।
জেলার শতাধিক পর্যটনস্থানের মধ্যে দেশ-বিদেশের পর্যটকদের প্রথম পছন্দ চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গল, কমলগঞ্জ ও বড়লেখা উপজেলা। ফলে এসব এলাকাকে ঘিরে গড়ে উঠেছে আধুনিক মানের রিসোর্ট, ইকো-কটেজ এবং হোটেল-মোটেল।
কমলগঞ্জ উপজেলায় রয়েছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, হামহাম জলপ্রপাত, মাধবকুণ্ড জলপ্রপাত, মাধবপুর লেক, পদ্মছড়া লেক, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান স্মৃতিসৌধ, আদমপুর সংরক্ষিত বন, মণিপুরী পল্লী, শমসেরনগর বিমানবন্দর, ক্যামেলিয়া লেক, মণিপুরী ললিতকলা একাডেমি ও শমসেরনগর গলফ মাঠ।
শ্রীমঙ্গল উপজেলায় পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই), হাইল হাওর, বাইক্কা বিল, চা জাদুঘর, বিদ্যাবিল হাজং টিলা, মুর্দাকুল মিনি ঝরণা, লাসুবন গিরিখাত, অফিং হিল, ডিনস্টন সমাধিক্ষেত্র, নির্মাই শিববাড়ি, কালাছড়া সংরক্ষিত বন, নিরালা পান পুঞ্জি, রাবার বাগান, চাউতলী বনাঞ্চল, ভাড়াউড়া লেক, চা কন্যা ভাস্কর্য, লেবু-আনারস বাগান, লালমাটি কালীটিলা, বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন, গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ, শংকর টিলা লেক, জাগছড়া লেক ও ফুলছড়া গারো লাইনের লেক।
কুলাউড়া উপজেলায় রয়েছে হাকালুকি হাওর, পৃথিমপাশা নবাববাড়ি ও কালাপাহাড়। রাজনগর উপজেলায় কমলা রাণীর দীঘি, পাখিবাড়ি, রাজা সুবিদ নারায়নের রাজবাড়ি, লীলা নাগের পৈত্রিক বাড়ি, জনার্দন কর্মকারের বাড়ি, বিভিন্ন জমিদারবাড়ি ও পাঁচগাঁও লাল দুর্গা মন্দির উল্লেখযোগ্য।
জুড়ী উপজেলায় রয়েছে কমলা বাগান ও লাটিঠিলা বনাঞ্চল। মৌলভীবাজার সদর উপজেলায় দর্শনার্থীদের জন্য রয়েছে বর্ষিজোড়া ইকোপার্ক, হযরত শাহ মোস্তফা (রহ.) মাজার শরীফ, মনু ব্যারেজ, কাসিমপুর পাম্প হাউস, ঐতিহাসিক খোজার মসজিদ এবং শেরপুর মুক্তিযোদ্ধা গোলচত্বর।
অন্যদিকে বড়লেখা উপজেলায় পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু মাধবকুণ্ড জলপ্রপাত, পরীকুণ্ড জলপ্রপাত, সুজানগর আগর কারখানা, মুরইছড়া বনাঞ্চল, আগর বাগান ও পাথারিয়া বনাঞ্চল।
সব মিলিয়ে সবুজ পাহাড়, চা-বাগান, জলপ্রপাত, হাওর-বিল এবং ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ মৌলভীবাজার আজ দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন জেলায় পরিণত হয়েছে। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ভরপুর এই চায়ের রাজ্য তাই ভ্রমণপিপাসুদের বারবার ফিরে আসার আহ্বান জানায়।
এমএসএম / এমএসএম
কামারখন্দে ইউপি সদস্য মদ খেয়ে মাতাল হয়ে ইউনিয়ন পরিষদ ভাঙচুর
কোটালীপাড়ায় ৫৮ প্রান্তিক জেলে পেল বকনা বাছুর, বিকল্প আয়ে নতুন আশার আলো
রামুতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক
সীতাকুণ্ডে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১
সাভারে ব্যবসায়ীকে কুপিয়ে আহত : থানায় দুই পক্ষের অভিযোগ
নরসিংদীর পলাশে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান, ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা
সবুজে ঘেরা চায়ের রাজ্য মৌলভীবাজার: প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য
গজারিয়ায় হাশেম প্রধান ফাউন্ডেশন এর আয়োজনে ঈদ উপহার বিতরণ
চেক ডিজঅনার মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি ১৫মাস পর গ্রেপ্তার
তানোরে বোরো পরিচর্যা ও আলু উত্তোলনের ধুম, বাড়ছে শ্রমিকের কদর
ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
আত্মত্যাগের স্মরণে শহীদ পুলিশ পরিবারের পাশে যশোর জেলা পুলিশ
মোহনা টিভির ডিজিটালে সংবাদ প্রচারের পর সুবর্ণচরের ওমরা এলপিজি ফিলিং স্টেশনকে জরিমানা
Link Copied