ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মোহনা টিভির ডিজিটালে সংবাদ প্রচারের পর সুবর্ণচরের ওমরা এলপিজি ফিলিং স্টেশনকে জরিমানা


সেলিম, নোয়াখালী photo সেলিম, নোয়াখালী
প্রকাশিত: ১১-৩-২০২৬ দুপুর ৪:২০

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যানঘাট সড়কের ওমরা এলপিজি ফিলিং স্টেশন থেকে অবৈধ, অনুমোদনহীন ও ঝুকিপূর্ণভাবে বাসা বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করার অপরাধে অভিযান চালান ভ্রাম্যমান আদালত। এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

বুধবার দুপুরে ওমরা এলপিজি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আকিব ওসমান।

সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  আকিব ওসমান জানান, গত শুক্রবার দুপুরে বিকালে মোহনা টিভির ডিজিটালে অনুমোদনহীন ও ঝুকিপূর্ণভাবে বাসা বাড়িতে ব্যবহৃত সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করার একটি নিউজ নজরে আসলে গত কয়েকদিন ওমরা এলপিজি ফিলিং স্টেশকে নজরদারীতে রাখা হয় এবং আজকে সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহকালে তাদের হাতেনাতে ধরা হয়।

তিনি আরো জানান এর আগে সিলিন্ডারে এলপিজি গ্যাস সরবরাহ করার সময় মোহনা টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি ও এনটিভি ডিজিটালের প্রতিনিধির নজরে পড়ায় তারা ভিডিও ধারণ করতে গেলে ওমরা এলপিজি ফিলিং স্টেশনের লোকজনের সাথে বাকবিতন্ডার ঘটনা ঘটে। পরবর্তীতে মোহনা টেলিভিশন ও এনটিভির ডিজিটালসহ কয়েকটি ঘণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়।

প্রাথমিক ভাবে আজকে ওমরা এলপিজি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে এবং সতর্ক করে ভবিষ্যতে এমন কর্মকান্ড চালালে আরো বড় অভিযান এমনকি লাইসেন্স বাতিলের হুসিয়ারী দেওয়া হয়েছে। অভিযান পরিচালনাকালে চর জব্বর থানার একদল পুলিশ ও আনসার সদস্যগণ সহায়তা করেন।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান