পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের চালে অনিয়ম, যৌথ বাহিনীর অভিযানে যুবদল নেতা আটক
পটুয়াখালীর রাঙ্গাবালীতে ওএমএসের (খোলা বাজারে চাল বিক্রি) চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে মুরাদ উদ্দিন (বিপ্লব তালুকদার) নামের এক যুবদল নেতাকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় কালোবাজারে বিক্রির জন্য মজুদ করা পাঁচশত কেজি (১০ বস্তুা) চাল উদ্ধার করা হয়। বুধবার (১২ মার্চ) দুপুরে রাঙ্গাবালী উপজেলার নেতা বাজারে নৌবাহিনী ও পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন নৌবাহিনীর রাঙ্গাবালী কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট মো. মোহসীন কবির মৃধা।
আটককৃত বিপ্লব তালুকদার রাঙ্গাবালী উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং সাবেক রাঙ্গাবালী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
যৌথ বাহিনীর তথ্যমতে, খাদ্য মন্ত্রণালয়ের অধীনে ওএমএস কার্যক্রমের জন্য নেতা বাজারের ডিলার নিযুক্ত হন মুরাদ উদ্দিন বিপ্লব। তার আওতায় প্রতি কর্মদিবসে ২০০ জন নিম্ন আয়ের মানুষের জন্য ৩০ টাকা কেজি দরে জনপ্রতি পাঁচ কেজি হারে এক মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়। কিন্তু মাত্র ১০০-১২০ জনের মাঝে চাল বিতরণ করে, অতিরিক্ত চাল ভিন্ন বস্তায় মোড়কজাত করে কালো বাজারে বিক্রি করা হয়। এছাড়াও যেসব সুবিধাভোগী চাল পায় তাদেরকেও ওজনে কম দেয়াসহ নানা অনিয়মের অভিযোগের সততা পাওয়া যায়।
এব্যাপারে রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইকবাল হাসান বলেন, সরকারি ওএমএস চাল বিক্রিতে অনিয়মের দায়ে নেতা বাজারে ডিলারকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মামলার পাশাপাশি চাল বিতরণে অনিয়মের দায়ে নিয়ম অনুযায়ী ডিলারশীপ বাতিল করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত