ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

বারহাট্টায় ১৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


নেত্রকোনা প্রতিনিধি  photo নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ২:১৩

নেত্রকোণায় ১৭ গাঁজাসহ মো. মোখলেছুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। গ্রেফতারকৃত মোখলেছুর জেলার মোহনগঞ্জ উপজেলার বরকাশিয়া গ্রামের মো. মোস্তফা মিয়ার ছেলে। মাদক পরিবহন কাজে ব্যবহৃত রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসে চালিত অটোরিকশা (সিএনজি) চালক তিনি। 
সিএনজি থামানোর সময় সুকৌশলে তিনজন মাদক কারবারী পালিয়ে যেতে সক্ষম হন। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজার মূল্য তিন লক্ষ ৪০ হাজার টাকা এবং সিএনজিটি জব্দ করা হয়েছে বলে জানায় পুলিশ।
সোমবার (১৬ অক্টোবার) সকালে এসব তথ্য নিশ্চিত করেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোকন কুমার সাহা। 
তিনি বলেন, গত রবিবার সন্ধ্যায় রেজিস্ট্রেশন বিহীন একটি সিএনজি যোগে মাদক নিয়ে মাদক ব্যবসায়ীরা ময়মনসিংহের দিকে যাচ্ছে গোপন তথ্যে এ ধরণের খবর পাই। পরে বারহাট্টার গেরিয়া মোড়ে পুলিশের টহল পাঠানো হয়। মোহনগঞ্জ থেকে বেপরোয়া গতিতে আসা সিএনজি থামানোর চেষ্টাকালে পেছনে যাত্রীবেশে বসে থাকা তিনজন লোক সুকৌশলে চলন্ত সিএনজি থেকে দৌঁড়ে পালিয়ে যায়। এসময় সিএনজি চালক মোখলেছুর রহমান পালানোর চেষ্টাকালে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। সিএনজি তল্লাশীকালে তিনটি স্কুলের ব্যাগে প্রতি পুটলায় এক কেজি করে ১৭ কেজি গাঁজা উদ্ধার এবং এ কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।
ওসি খোকন কুমার সাহা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোখলেছুর রহমান জানিয়েছে পালিয়ে যাওয়া তিন ব্যক্তি মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু শেষে জেলা আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত আছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ