ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ার  স্কুলে বিকাশ-বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:৫৩

বিকাশ-এর সহযোগিতায় এবার ব্রাহ্মণবাড়িয়া জেলার ৩টি স্কুলে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির সম্প্রসারণ করা হয়েছে। এর মাধ্যমে এবছরের ৩৩ হাজার ৬০০ বই বিতরণ করার লক্ষ্যে পৌঁছে গেল বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্র। আগামী প্রজন্মের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে দেশের দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান বিকাশ ২০১৪ সাল থেকে নয় বছর যাবৎ এই বইপড়া কর্মসূচির সঙ্গে যুক্ত আছে। এই কার্যক্রমের আওতায় অংশ নেয়া প্রায় ৩ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে এখন পর্যন্ত প্রায় তিন লাখের মতো বই বিতরণ করেছে বিকাশ, যার মাধ্যমে অন্তত ৩০ লাখ পাঠক উপকৃত হয়েছে। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন মিলনায়তনে একটি অনুষ্ঠানের মাধ্যমে অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়, সাবেরা সোবহান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্কুল কর্তৃপক্ষের হাতে বই তুলে দেন প্রধান অতিথি মো: সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক, সার্বিক এবং উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকাশ-এর ইভিপি এবং হেড অব রেগুলেটরি এন্ড করর্পোরেট অ্যাফেয়ার্স হুমায়ুন কবির। আরো উপস্থিত ছিলেন এস আর এম ওসমান গণি সজীব, সংগঠক, বিশ্বসাহিত্য কেন্দ্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শাখা। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক শামীম আল মামুন এবং সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম-পরিচালক, প্রোগ্রাম মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত