ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

বালিয়াকান্দিতে শ্রমিক লীগ নেতাকে কুপিয়ে হত্যা


বালিয়াকান্দি প্রতিনিধি photo বালিয়াকান্দি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৩:৫৬

 রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল আজিজ (৪৫),কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে কোনাগ্রামের আজের আলী মহাজনের ছেলে। রবিবার রাতে কোনাগ্রাম তিন রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে গড়াই নদীর জেগে ওঠা চরের জমি নিয়ে দুটি গ্রুপের মধ্যে হামলা-মামলার ঘটনা ঘটে আসছিল। এই বিরোধের জের ধরে আব্দুল আজিজ মহাজন রাতে একই ইউনিয়নের পাশের মরা বিলা গ্রাম থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে সড়কে বাঁশ ফেলে গতিরোধ করে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে রাত ১২টার দিকে তার মৃত্যু ঘটে। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 
বালিয়াকান্দি থানার ওসি আসাদুজ্জামান জানান, এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। এই হত্যার সাথে জরিতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান