ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স   গোল্ড পুরস্কার অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাং ক


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৪:১৪

২০২২ সালের সেরা বার্ষিক প্রতিবেদন প্রকাশের জন্য ১০ম আইসিএসবি ন্যাশনাল এ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্নেন্স এক্সিলেন্স-২০২২ এ গোল্ড পুরস্কার (প্রথম স্থান) অর্জন করল শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি। করপোরেট সুশাসনে উৎকর্ষ সাধনের পাশাপাশি সামগ্রিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বীকৃতিস্বরূপ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে উক্ত পুরস্কার প্রদান করা হয়। ১৪ অক্টোবর রাজধানী ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি-কে ইসলামীক ব্যাংকিং কোম্পানীজ ক্যাটাগরিতে গোল্ড পুরস্কার প্রদান করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, অনলাইনে যুক্ত হন। শাহ্জালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসলেহ উদ্দীন আহমেদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এর নিকট থেকে উক্ত পুরস্কার গ্রহণ করেন। ছবিতে অন্যান্যদের মধ্যে ক্যাপিটাল মার্কেট স্টেবিলাইজেশন ফান্ডের চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান, আইসিএসবি এর সভাপতি মোহাম্মদ আসাদ উল্ল্যাহ এফসিএস, আইসিএসবি এর করপোরেট গভর্নেন্স কমিটির চেয়ারম্যান নুরুল আলম এফসিএস, শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ নাজিমউদ্দৌলা এবং শাহ্জালাল ইসলামী ব্যাংকের কোম্পানী সচিব মোঃ আবুল বাশার-কে দেখা যাচ্ছে।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত