ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

‘আর্থিক সেবা খাতে’ আইসিএসবি পুরস্কার জিতলো বাংলাদেশ ফাইন্যান্স


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৬-১০-২০২৩ দুপুর ৪:২১

টানা তৃতীয়বারের মত ‘আর্থিক সেবা খাতে’ পুরস্কার জিতে নিলো বাংলাদেশ ফাইন্যান্স লিমিটেড। ২০২২ সালে সেরা কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স’র স্বীকৃতিস্বরুপ বাংলাদেশ ফাইন্যান্সকে সিলভার অ্যাওয়ার্ড দিয়েছে দি ইন্সটিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ।

১৪ অক্টোবর রাজধানীর এক হোটেলে আয়োজিত দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ১৪টি ক্যাটাগরিতে ৪৩টি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থাকে এ পুরস্কার দেয়া হয়। ‘আর্থিক সেবা খাতে’ বাংলাদেশ ফাইন্যান্সের বোর্ড কতটা নিরপেক্ষ ও শক্তিশালী, ব্যবস্থাপনায় কতটা দক্ষ ও স্বচ্ছ, আন্ত নিরীক্ষা ব্যবস্থা কী পরিমান কার্যকরী, সামাজিক দায়বদ্ধতায় কতটা নিবেদিত- ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে সিলভার পুরস্কারের জন্য প্রতিষ্ঠানটিকে স্বীকৃতি দেয়া হয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুনশীর অনলাইন উউপস্থিতিতে বাংলাদেশ ফাইন্যান্সের পক্ষে সিলভার অ্যাওয়ার্ড নেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ কায়সার হামিদ এবং কোম্পানী সচিব মুন্সী আবু নাঈম এফসিএস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর চেয়ারম্যান মো. নজিবুর রহমান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, আইসিএসবি’র সভাপতি মো. আসাদ উল্লাহসহ অন্যরা। বাংলাদেশ ফাইন্যান্সের এমন স্বীকৃতিতে প্রতিষ্ঠানটিকে অভিনন্দন জানান আমন্ত্রিত অতিথিরা।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত