করোনা রোগীদের পাশে জেলা ছাত্রলীগ
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলা জেলা ছাত্রলীগের পক্ষ থেকে করোনা মোকাবেলায় ভোলা সদর হাসপাতালে প্রায় ৭০ জন করোনা আক্রান্ত রোগীর মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ, সহ-সভাপতি জাকারিয়া হোসেন অমি রোগীদের মাঝে এ ফল বিতরণ করেন।
এ সময় ভোলা সিভিল সার্জন ডা. কে এম শফিকুজ্জামান, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ইভান, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নেওয়াজ শরীফ কুতুব, সম্পাদক সালমান গোলদারসহ জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ সভাপতি রায়হান আহমেদ জানান, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী উপলক্ষে করোনা রোগীদের মাঝে মৌসুমি ফল বিতরণ করা হয়েছে। ছাত্রলীগ যে কোনো দুর্যোগের সময় মানুষের পাশে থাকেন।
এমএসএম / জামান
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান