আইসিএসবি গোল্ড অ্যাওয়ার্ড পেলো ইবিএল
দশম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ২০২২ ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স অনুষ্ঠানে জেনারেল ব্যাংকিং ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড লাভ করেছে বেসরকারি খাতের ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল)।
১৪ অক্টোবর রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত হয় অনুষ্ঠানটি। অনন্য কর্পোরেট গভর্নেন্স চর্চা, সার্বিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্য ইবিএল’কে এই সম্মাননা প্রদান করা হয়।
বানিজ্য সচিব তপন কান্তি ঘোষের কাছ থেকে গোল্ড অ্যাওয়ার্ড ও সনদ গ্রহণ করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার। অনুষ্ঠানে ১৪টি বিভিন্ন ক্যাটাগরিতে ৪৩টি প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হয়।
আলী রেজা ইফতেখার তার প্রতিক্রিয়া ব্যাক্ত করে বলেন, “আইসিএসবির মতো একটি পেশাদার সংস্থার কাছ থেকে স্বীকৃতি লাভ নিঃসন্দেহে বিশেষ একটি ব্যাপার। ভবিষ্যৎ উন্নয়ন ও প্রবৃদ্ধির প্রতিটি ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্স চর্চায় অধিকতর উৎকর্ষতা অর্জনে এই পুরস্কার আমাদেরকে অনুপ্রাণিত করবে”।
২০১৩ সালে আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এক্সিলেন্স প্রবর্তিত হওয়ার পর ইবিএল ইতোমধ্যে ৫টি গোল্ড অ্যাওয়ার্ড লাভের গৌরব অর্জন করেছে।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ