দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট অব এর সেমিনার
সম্প্রতি চট্টগ্রামের সিএমএ ভবন মিলনায়তনে বাংলাদেশ দি ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্ট অব এর চট্টগ্রাম ব্রাঞ্চ কাউন্সিল কর্তৃক আয়োজিত সাসটেইনেবিলিটি রিপোর্টিং: অ্যান এ্যানাবেলার অফ কোম্পানি ভ্যালু ক্রিয়েশন' শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। আইসিএমএবি, বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাংক লিমিটেড’র পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: আবদুর রহমান খান। সভাপতির বক্তব্যে ড. সেলিম জলবায়ু পরিবর্তন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যসহ নানাবিধ কারণে টেকসই রিপোর্টিংয়ের গুরুত্ব তুলে ধরে টেকসই রিপোর্টিং টেকসই ব্যবসার উপর নির্ভর করে বলে মন্তব্য করেন। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন আইসিএমএবি, বাংলাদেশ এর সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ সেলিম এবং রিসোর্স পারসন হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জিআরআই এর দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক ড. অদিতি হালদার। এছাড়াও আইসিএমএবি, বাংলাদেশ এর চট্টগ্রাম অঞ্চলের সম্মানিত সদস্যগণ সেমিনারটিতে উপস্থিত ছিলেন।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ