বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নিউরোস্পাইন দিবস পালিত
মুভ ইউর স্পাইন’ প্রতিপাদ্য নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব স্পাইন দিবস- ২০২৩ পালিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২০২৩ইং তারিখে বিশ্ববিদ্যালয়ে এ উপলক্ষে একটি সচেতনমূলক শোভাযাত্রা ও বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করে সোসাইটি অব নিউরোস্পাইন বাংলাদেশ। সচেতনমূলক শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে শেখ রাসেল ফোয়ারা থেকে শুরু করে বটতলা, এ-ব্লক, টিএসসি,বর্হিবিভাগ-১, ২ প্রদক্ষিণ করে কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে সি ব্লকে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন, নিউরো সার্জারি বিভাগের শিক্ষক ও বাংলাদেশ সোসাইটি অব নিউরোসার্জন্স এর সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মেরুদন্ড সোজা করে দাঁড়াও, না হয় জাতিকে সুস্থ রাখা যাবে না। বাংলাদেশের ৫০ লাখ লোক কোন না কোন মেরুদ-ের সমস্যা ভুগছেন। প্রতি বছর বাংলাদেশে প্রায় বিশ হাজার স্পাইনজনিত সমস্যার কারণে অপারেশন করতে হয়। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ১ হাজার স্পাইনের অপারেশন হয়ে থাকে। উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র ইচ্ছা, চিকিৎসার জন্য বাংলাদেশের কোন রোগী যাতে বিদেশে না যায়। সেই লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কাজ করছে। কারণ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়েই সর্বাধুনিক চিকিৎসা প্রদান করা হয়। বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন বলেন, মেরুদ- আমাদের অমূল্য সম্পদ, মেরুদ-ের যত্ন নিন। মেরুদ- আছে বলেই সোজা হয়ে দাঁড়াতে পারি, মেরুদ- আছে বলেই আমরা হাঁটতে পারি। বাংলাদেশের ৫ লাখ মানুষ গুরুত্বর মেরুদ-ের রোগে ভুগছেন। অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, টেকনোলোজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান, নিউরো সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপকা ডা. আখলাক হোসেন, ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. মোঃ ফারুক হোসেন, নিউরোস্পাইন সোসাইটি অব বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা. মোঃ কামাল উদ্দিন, নিউরোস্পাইন সোসাইটির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. মোঃ রফিকুল ইসলাম প্রমুখসহ নিউরো সার্জারি বিভাগের বিভিন্ন স্তরের শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা, নার্সরা উপস্থিত ছি
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ