দারাজে শুরু হলো ইনফিনিক্সের স্পেশাল শপিং উইক
শপিংপ্রিয় মানুষদের জন্য কেনাকাটার বিশেষ সপ্তাহ নিয়ে এলো তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স এবং দেশের সবচেয়ে বড় অনলাইন শপিং প্লাটফর্ম, দারাজ। এই সপ্তাহে ইনফিনিক্স সুপার ব্র্যান্ড প্যারেডে গ্রাহকদের জন্য থাকছে অফিশিয়াল ব্র্যান্ড ওয়ারেন্টিসহ বিশেষ ছাড় এবং ০ শতাংশ ইএমআই। ক্যাম্পেইন চলাকালীন ইনফিনিক্সের নোট, হট ও স্মার্ট সিরিজের সব স্মার্টফোনে পাওয়া যাবে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত ছাড়। এছাড়া, সোশ্যাল মিডিয়ায় লাইভ চলাকালীন একটি ফোন কিনে আরেকটি ফোন জিতে নেওয়ার সুযোগ থাকবে। এই সুযোগটি পেতে ক্রেতা ও ভক্তদের ইনফিনিক্সের অফিশিয়াল ফেসবুক পেজে চোখ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে। ১৬ অক্টোবর থেকে শুরু হয়ে ২১ অক্টোবর পর্যন্ত চলবে এই ক্যাম্পেইন। দারাজে ইনফিনিক্স নোট সিরিজের নোট ৩০ প্রো, নোট ৩০, নোট ১২ প্রো, নোট ১২, নোট ১২ ২০২৩; হট সিরিজের হট ৩০, হট ৩০আই, হট ১২ প্লে এবং স্মার্ট সিরিজের স্মার্ট ৭ মডেলগুলো পাওয়া যাচ্ছে। মডেলগুলো দেখতে এই লিংকে ভিজিট করুন: যঃঃঢ়ং://িি.িফধৎধু.পড়স.নফ/ংযড়ঢ়/রহভরহরী-নফ/
এছাড়াও, ২০ অক্টোবর এর মধ্যে ইনফিনিক্স নোট সিরিজের যেকোনো ফোন কিনে ‘লাখপতি’ হওয়ার সুযোগ পাবেন গ্রাহকরা। ক্যাম্পেইনটিতে অংশ নেওয়ার জন্য নোট সিরিজ ক্রেতাদের আইএমইআই নম্বর ও শপ কোডের মতো কিছু নির্দিষ্ট তথ্যসহ ২৬৯৬৯ নম্বরে একটি এসএমএস পাঠাতে হবে। আগামী ২০ অক্টোবর পর্যন্ত ইনফিনিক্স নোট সিরিজ ক্রেতাদের জন্য আরও থাকবে নিশ্চিত ক্যাশব্যাক।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ