ইউপি সদস্যের মেয়ের জামাইয়ের কাছে পাওয়া গেল ১১০ পিস টাপেন্টাডল
নেত্রকোণায় এক ইউপি সদস্যের মেয়ের জামাই মো. রাসেল মিয়ার কাছে পাওয়া গেল ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট। এ ঘটনায় কলমাকান্দা থানা পুলিশ তাকে আটক করেছে। আটককৃত রাসেল কলমাকান্দার বড়খাপন ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে এবং তিনি স্থানীয় ইউপি সদস্য মো. বাচ্চু মিয়ার মেয়ের জামাই।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাসেল মিয়াকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে গত সোমবার সন্ধ্যার দিকে তাকে নিজ গ্রাম থেকে আটক করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. জুনেব খাঁনসহ সঙ্গীয় পুলিশের একটি দল বড়খাপন ইউনিয়নের গৌবিন্দপুর গ্রামের জনৈক নাজিম উদ্দিনের বসতবাড়ি সামনে রাস্তায় অভিযান পরিচালনা করে। এ সময় রাসেলের কাছ থেকে নেশা জাতীয় ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ।
কলমাকান্দা থানার ওসি আবুল কালাম জানান, রাসেল একজন মাদক কারবারি। তার বিরুদ্ধে নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা মামলায় আজ (মঙ্গলবার) জেলা আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান