ধামইরহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার জন্মদিনে শ্রদ্ধা নিবেদন
নওগাঁর ধামইরহাটে বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯১তম জন্মদিনে তার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি। জন্মদিন উপলক্ষে ধামইরহাট উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে রোববার (৮ আগস্ট) সকাল ১০টায় দলীয় কার্যালয়ে জাতির পিতার সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এতে অংশ নেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগের সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবুবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আকতার হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সুফিয়ান হোসাইন, সম্পাদক আহসান হাবীব পান্নু, সহ-সভাপতি নুর আলম বাবু, কাশ্মীর আহমেদ, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ।
জন্মদিনে সাংসদ শহীদুজ্জামান সরকার ও দলীয় নেতৃবৃন্দ বঙ্গমাতার আত্মার শান্তি কামনা করেন।
এমএসএম / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত