ঢাকা শনিবার, ১১ জুলাই, ২০২৬

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতার সকল ক্ষেত্রে প্রেরণার উৎস


এম এ মালেক (ধামইরহাট) photo এম এ মালেক (ধামইরহাট)
প্রকাশিত: ৮-৮-২০২১ বিকাল ৫:৩৫

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং মহিলা বিষয়ক অফিসের সহযোগিতায় বঙ্গমাতা ফজিলাতুন্নেছার ৯১তম জন্মদিবসে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ে সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন জাতির পিতার সকল ক্ষেত্রে প্রেরণার উৎস।

এ সময় প্রশিক্ষণপ্রাপ্ত ৭ জন নারীকে সেলাই মেশিন ও ২ জনকে ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করেন সাংসদ শহীদুজ্জামান সরকার।

অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেলদার হোসেন, সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ মো. শহিদুল ইসলাম, ওসি আবদুল মমিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, ট্রেড ইন্সট্রাক্টর আলতাব হোসেন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সাবুবুর রহমান, পৌরসভার প্যানেল মেয়র মেহেদী হাসান, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

এ্যাড. দীপেন দেওয়ানের নির্দেশে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে উপজেলা বিএনপি

দর্শনা পৌর নির্বাচন: মাঠ চষে বেড়াচ্ছেন বিএনপি-জামায়াতের প্রার্থীরা

মান্দায় প্রতিপক্ষের বিরুদ্ধে অর্ধশতাধিক গাছ কাটার অভিযোগ

চন্দনাইশে বন্যাদুর্গত এলাকায় ত্রাণ বিতরণ জামায়াতের

মাদারীপুর সদর থানা থেকে নারী আসামি পালানোর অভিযোগ, ধামাচাপার চেষ্টা

বাঁশখালীতে পায়ে হেঁটে কোমর পরিমাণ পানি পেরিয়ে বন্যার্তদের পাশে ড.শফিকুর রহমান

পূর্ব শত্রুতা ও মাছ ধরাকে কেন্দ্র করে নুরুল আজিম (৪০) নামে এক দর্জিকে কুপিয়ে হত্যা

তদন্তে সত্যতা প্রমাণিত হলেও ব্যবস্থা নিতে গড়িমসির অভিযোগ

শিগগিরই খুলে দেয়া হবে জুলাই স্মৃতি জাদুঘর- কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী

গজারিয়ায় যাত্রা শুরু করল প্রকৃতি ও স্বাদের অনন্য ঠিকানা 'ন্যাচার লাউঞ্জ'

বাউফলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে যাত্রীবাহী বাস, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

মাত্র ২ হাজার টাকায় শুরু: শত নারীকে স্বাবলম্বী করে অনন্য দৃষ্টান্ত গড়লেন চাঁপাইনবাবগঞ্জের পপি

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যসেবার মান উন্নয়নে বিভিন্ন সংকট দ্রুত সমাধান করা হবে: প্রতিমন্ত্রী টুকু