নৌ পুলিশ হেডকোয়াটার্সে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা
নৌ পুলিশ প্রধান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ১৭ অক্টোবর নৌ পুলিশ হেডকোয়াটার্সে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি, সহ সভাপতি মহানগর সার্বজনীন পূজা কমিটি, কাউন্সিলর ৩৬নং ওয়ার্ড ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, যুগ্ম আহ্বায়ক, বিসর্জন ঘাট, সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ জেলা, কোষাধ্যক্ষ মহানগর পূজা উদযাপন কমিটি, সভাপতি মহানগর পূজা পরিষদ, সাধারণ নারায়ণগঞ্জ মহানগর পূজা উদযাপন পরিষদ সহ নৌ পুলিশের সকল পর্যায়ের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ সরাসরি এবং ভার্চুয়ালী সংযুক্ত ছিলেন। সভায় বক্তারা আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নিজ নিজ এলাকার পূজা পূর্ববর্তি, পূজাকালিন এবং প্রতিমা বিসর্জনের সময় নিরাপত্তা সংক্রান্তে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। নৌ পুলিশ প্রধান উপস্থিত সকলের বক্তব্য মনোযোগ সহকারে শুনেন এবং তার বক্তব্যে জানান। নৌ পুলিশ এর অধিক্ষেত্রে নদী কেন্দ্রিক গুরুত্বপূর্ণ সকল প্রতিমা বিসর্জন ঘাট ও পূজা মণ্ডপে নৌ পুলিশ দায়িত্ব পালন করবে। প্রতিমা বিসর্জনের দিনেও নৌ পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। যেকোনো প্রয়োজনে নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশ সবসময় পাশে থাকবে ।“তিনি একটি সুন্দর ও নিরাপদ পুজা উদযাপনে উপস্থিত নেতৃবৃন্দ সহ সকলের সহযোগিতা কামনা করেন।
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম