সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি সিইও হলেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী
সাউথ এশিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের সিইও হিসেবে নিয়োগ পেলেন মুহাম্মদ নুরুল আলম চৌধুরী। সম্প্রতি তার নিয়োগ অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। নন-লাইফ বীমা শিল্পে নুরুল আলম দীর্ঘ প্রায় ৩৪ বছর কাজ করেছেন। তিনি ইস্টার্ন ইন্স্যুরেন্স, মেঘনা ইন্স্যুরেন্স ও সর্বশেষ ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেডে দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মুহাম্মদ নুরুল ১৯৯০ সালে ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের হিসাব বিভাগে শিক্ষানবিশ কর্মকর্তা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে বিভিন্ন কোম্পানিতে হিসাব বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগ, প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, মার্কেটিং বিভাগ এবং কোম্পানি সচিব ও সিএফও, উপব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন। নুরুল আলম চৌধুরী জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর এবং কানাডিয়ান এডুকেশন সেন্টার থেকে সার্টিফায়েড জেনারেল অ্যাকাউন্ট্যান্ট অর্জনের পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধিতে বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেড থেকে অ্যাকাউন্টিং, ট্যাক্স, ভ্যাট, প্রিন্সিপাল অ্যান্ড কনভেনশনাল প্র্যাকটিসেস অব ইসলামিক ইন্স্যুরেন্স এবং কমপ্লায়েন্স অব করপোরেট গভর্ন্যান্সের ওপর সনদ অর্জন করেন। তিনি বাংলাদেশ ছাড়াও দেশের বাইরে বীমার ওপর সেমিনার ও ওয়ার্কশপে অংশ নিয়েছেন। মুহাম্মদ নুরুল আমেরিকা, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, কোরিয়া, লন্ডন, সংযুক্ত আরব আমিরাত ও ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশসহ ২৫টি দেশ ভ্রমণ করেছেন। তিনি সোনাগাজীর সফরপুর গোলামগঞ্জ দিঘীরপাড় জামে মসজিদের সভাপতি এবং মাওলানা বজলুল করিম জামে মসজিদের উপদেষ্টা কমিটির চেয়ারম্যান। একই সঙ্গে আন্তর্জাতিক লায়নস ক্লাব বাংলাদেশের জেলা গভর্নরের একজন সক্রিয় উপদেষ্টা। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক। বিজ্ঞপ্তি
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম