ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

পল্লবী থানার সেরা এসআই এর তালিকায় মুন্সী আল-আমিন


নিজাম উদ্দিন photo নিজাম উদ্দিন
প্রকাশিত: ১৮-১০-২০২৩ দুপুর ২:৫৩
মেট্রোপলিটন (ডিএমপি)'র মিরপুর বিভাগের শ্রেষ্ঠ এসআইয়ের তালিকায় ভূষিত হলো পল্লবী থানার এসআই মুন্সী আল-আমিন। 
 
গত সেপ্টেম্বর মাসে মিরপুর বিভাগের পল্লবী থানার চলমান কার্যক্রম কর্তব্যপরায়ণতা ও সাহসী অভিযানের মধ্যে মাদক, সন্ত্রাসী, অবৈধ জায়গা দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান এবং তিনটি মামলায় ১৭ জন ছিনতাইকারী গ্রেফতার করায় সফলতা পর্যালোচনা করে এ পুরষ্কারর ঘোষণা করা হয়। 
 
গত সোমবার (১৬ অক্টোবর) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাহ্ আনুষ্ঠানিকভাবে সফল কাজের জন্য এসআই মুন্সী আল-আমিনকে এই পুরষ্কার প্রদান করেন। এসআই মুন্সী আল-আমিন বলেন, কর্মক্ষেত্রে যেকোনো কাজের স্বীকৃতি স্বরুপ পুরস্কার কাজের প্রতি কর্মস্পৃহা বৃদ্ধি করে; আমি তিনটি মামলায় ১৭ জন ছিনতাইকারী গ্রেফতার করায় মিরপুর বিভাগের মাননীয় উপ-পুলিশ কমিশনার স্যারের নিকট থেকে পুরস্কার গ্রহণ করেছি। এই প্রাপ্তি অবশ্যই আনন্দের, আমার চলার পথ আরও সহজ করে দিয়েছে। স্যারদের দোয়া ও সহযোগিতায় আশা করি সামনে আরও ভালো কিছু করতে পারবো। 
 
এসআই মুন্সী আল-আমিন তার এই প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন- আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসিম উদ্দিন মোল্লাহ্ স্যার, এসি শাহীদুল ইসলাম শাহেদ স্যার (পল্লবী জোন), পল্লবী থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান স্যারসহ ওসি তদন্ত ও অপারেশন স্যারের প্রতি। যাদের সঠিক দিকনির্দেশনা মোতাবেক আমার উপর অর্পিত দায়িত্বের সকল কাজ সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি- আমার টিম ও সহকর্মীদের যারা সার্বক্ষনিক আমার পাশে থেকে আমাকে সেরা হওয়ার জন্য সহযোগিতা করেছেন।

এমএসএম / এমএসএম

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব

ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি

জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি

ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক

মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা

হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি

দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে

লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল

মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ

তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়