ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

শেখ রাসেল দিবস  উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১০-২০২৩ দুপুর ৩:৩৬

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন এবং ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষ্যে ১৮ অক্টোবর অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ শিরোনামের এ অনুষ্ঠানমালায় রয়েছে শেখ রাসেল এঁর বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শেখ রাসেল এঁর প্রতি শিশুদের পত্র লেখা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন এবং রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী কার্যক্রমের সূচনা হবে শেখ রাসেল এঁর বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যে দিয়ে। একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের সামনে বেদিতে শ্রদ্ধা জানানো হবে। একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদ। আলোচনা উপস্থাপন করবেন বাংলা একাডেমি মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং কবি নজরুল ইন্সটিটিউট এর নির্বাহী পরিচালক এ এফ এম হায়াতুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। এরপর পরিবেশিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত