ঢাকা সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বিকাশ ‘অটো পে’-তে মিস হবেনা মোবাইল রিচার্জ, সেন্ড মানি কিংবা বিল পরিশোধ 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১০-২০২৩ দুপুর ৩:৩৭

কদিন আগে ব্যাংক কর্মকর্তা বিমল কৃষ্ণের বাসায় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। স্ত্রী-সন্তানেরা বার বার ফোন করলেও জরুরী মিটিংয়ে থাকার কারণে কিছুই করতে পারছিলেন না তিনি। মিটিং শেষে বিদ্যুৎ বিল পরিশোধের পর বিকাশ অ্যাপের ‘অটো পে’ অপশনটি চালু করে নিয়েছিলেন। এই মাসে নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে তার বিদ্যুৎ বিলের কার্ডে টাকা পৌঁছে গেছে। নড়াইলের একজন বাবা-মা হারা সন্তানের পড়ালেখার খরচ চালানোর দায়িত্ব নিয়েছেন ঢাকার ফারহানা ইয়াসমিন। প্রতি মাসের ৩ তারিখে তিনি ৫ হাজার টাকা বিকাশে পাঠিয়ে দেন। কাজের ফাকে মাসের নির্দিষ্ট তারিখে মনে করে টাকা পাঠানোর কাজটা সবসময় হয়ে উঠতো না ফারহানার। তবে এখন আর তাকে মনে করে টাকা পাঠাতে হচ্ছে না। বিকাশ অ্যাপের অটো পে অপশনে প্রাপকের বিকাশ নাম্বার, টাকার অংক ও কত দিন অন্তর প্রেরণ করা হবে তা দিয়ে সেভ করে রেখেছেন ফারহানা। প্রিয়জনকে নিয়মিত টাকা পাঠানো, প্রয়োজনীয় ডিভাইস মোবাইল ফোনের সংযোগ চালু রাখা ও ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে সংযুক্ত থাকা, আর ইউটিলিটি সেবার বিল পরিশোধের মতো জরুরী কাজগুলো ব্যস্ততার কারণে যাতে মিস হয়ে না যায়, সেই লক্ষ্যেই বিকাশ অ্যাপের এই ‘অটো পে’ সেবা। এই সেবা ব্যবহার করে যারা নিয়মিত লেনদেন করেন, তাদেরকে এখন থেকে বারবার লেনদেনের কথা মনে রাখতে হবে না। নির্দিষ্ট সময়ে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন সম্পন্ন হয়ে যাবে। এই ব্যবস্থার ফলে, নির্দিষ্ট সময়ে লেনদেনের কথা ভুলে যাওয়া বা দেরি হওয়ার যেমন কোনো সম্ভাবনা নেই, তেমনি বারবার বিভিন্ন ধাপ পেরিয়ে লেনদেনের ঝামেলাও থাকবে না প্রেরণকারীর। সেবাটি চালু করতে ‘মাই বিকাশ’ কিংবা বিকাশ মেন্যু থেকে ‘অটো পে’ সিলেক্ট করে ‘নতুন অটো পে’ বাটনে ট্যাপ করতে হবে। পরে সেবার ধরন থেকে ‘মোবাইল রিচার্জ’, ‘সেন্ড মানি’ অথবা ‘পে বিল’ অপশন সিলেক্ট করে নম্বর/প্রতিষ্ঠান, টাকার পরিমাণ এবং কত দিন অন্তর অটো পে করা হবে তা নির্ধারণ করতে হবে। এরপর সম্মতি দিলেই চালু হয়ে যাবে অটো পে। এরপর নির্ধারিত দিনের আগে বিকাশই পুশ নোটিফিকেশনের মাধ্যমে গ্রাহককে জানিয়ে দেবে পর্যাপ্ত ব্যালেন্স রাখার কথা। গ্রাহক চাইলে একাধিক অটো পে চালু করে রাখতে পারেন। আবার যেকোনো সময় যেকোনো অটো পে অপশন বাতিলও করতে পারেন। অটো পে মেন্যু থেকেই চালু থাকা সমস্ত অটো পে -এর তালিকা এবং বিস্তারিত দেখা যাবে। এদিকে, বিকাশ অ্যাপের মধ্যেই অটো পে সম্পর্কে টিউটোরিয়াল দেখার সুযোগ আছে। এভাবেই, নতুন সেবা ও ফিচার যোগ হয়ে বিকাশ অ্যাপ প্রতিনিয়তই হয়ে উঠছে আরো বেশী গ্রাহকবান্ধব। 

 

Sunny / Sunny

বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন

কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা

ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার

এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার

আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক

তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত

কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড

কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা

ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ

শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স

সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড

সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম

ডিইপিটিসির ৩০ জন ক্যাডেটকে নিয়ে তামাক নিয়ন্ত্রণ প্রশিক্ষণ মডিউল বাস্তবায়নে কর্মশালা অনুষ্ঠিত