ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর জন্মদিন উদযাপন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৫:২১

টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এঁর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। ১৮ অক্টোবর দিবসটি উদযাপন উপলক্ষে টাঙ্গাইল সার্কিট হাউজের সম্মুখে শেখ রাসেল এর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানান সংসদ সদস্যগণ, জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ মিনহাজ উদ্দিন মিয়া,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ওলিউজ্জামান, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট জাফর আহমেদ'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ। পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলেই কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার পরিবারের সকল শহিদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা/কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি টাঙ্গাইল সার্কিট হাউজ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরবর্তীতে টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজেনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ এবং বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতাকর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

এমএসএম / এমএসএম

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত