ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

বিজ্ঞান জাদুঘরে শেখ রাসেল দিবস উদ্যাপন


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৬:২৪

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরে ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস উদ্যাপিত হয়। এ উপলক্ষে জাদুঘর শিশু-কিশোরসহ সর্বস্তরের দর্শকদের জন্য বিনা টিকেটে উন্মুক্ত করে দেওয়া হয়। ফলে  জাদুঘরে নানা শ্রেণির দর্শকে প্রাণ চঞ্চল হয়ে ওঠে। এ দিন জাদুঘরে তরুণ শিক্ষার্থীসহ দর্শকদের সংখ্যা দাঁড়ায় প্রায় ৬০০জন। এ উপলক্ষে চট্টগ্রাম থেকে ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের ৫২ জন শিক্ষার্থী আজ জাদুঘর পরিদর্শনে আসে। তাদেরকে জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী বস্তুসমূহ দেখানো হয়। নানা বৈচিত্র্যের সমাহারে পরিপূর্ণ জাদুঘরের বিভিন্ন প্রদর্শনী বস্তু শিক্ষার্থী ও দর্শকরা প্রাণভরে উপভোগ করে। এছাড়া শেখ রাসেল দিবস উপলক্ষে ‘বিজ্ঞান শিখবো, বাংলাদেশকে গড়বো’ শীর্ষক এক বিজ্ঞান বক্তৃতারও আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল, হাজী আশরাফ আলী উচ্চ বিদ্যালয় ও ফুলকি সহজপাঠ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেখ রাসেলের জীবনী ও এ দিবসের তাৎপর্য  তুলে ধরে বক্তৃতা করে শিক্ষার্থী প্রীতম বিশ্বাস, ঊষা মিম আলী ও তাসনুভা আজাদ। এছাড়া শিক্ষার্থীদের জন্য উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়। শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বিজ্ঞান জাদুঘর দেশব্যাপী অনলাইনে এক কুইজ প্রতিযোগিতারও আয়োজন করে। উক্ত কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য শীঘ্রই একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। এ প্রসঙ্গে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, “শেখ রাসেলের স্মৃতিকে স্মরণীয় রাখার লক্ষ্যে এ অনুষ্ঠান। শেখ রাসেল বেঁচে থাকলে বিজ্ঞানী, গবেষক বা দেশের কাণ্ডারী হতেন। শিক্ষার্থী ও শিশুদের অনুপ্রেরণা প্রদান এ অনুষ্ঠানের লক্ষ্য।

 

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত