মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালিত
যথাযোগ্য মর্যাদায় সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে শেখ রাসেল দিবস পালিত হয়েছে। ১৮ অক্টোবর মেট্রোপলিটন ইউনিভার্সিটির প্রফেসর এম. হাবিবুর রহমান হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ট্রেজারার প্রফেসর ড. সুরেশ রঞ্জন বসাকের সভাপতিত্বে ও রেজিস্ট্রার তারেক ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক। স্বাগত বক্তব্য রাখেন শহিদ শেখ রাসেল জন্মদিন উদযাপন কমিটির সদস্য সচিব ও ইংরেজি বিভাগের প্রধান ড. রমা ইসলাম। বক্তারা শহিদ শেখ রাসেলের সম্ভাবনাময় জীবনের ওপর আলোকপাত করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্যবসা ও অর্থনীতি অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাহের বিল্লাল খলিফা, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন শেখ আশরাফুর রহমান, প্রক্টর ও অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর ড. মোহাম্মদ জামাল উদ্দিন, ছাত্রকল্যাণ উপদেষ্টা আইন ও বিচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. এম. জেড. আশরাফুল, প্রমূখ।
আলোচনা সভায় প্রধান অতিথি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, “শহিদ শেখ রাসেলের জীবন ও আত্মত্যাগ আমাদের সকলকে অনুপ্রাণিত করে চলেছে। ন্যায়, মানবতা ও অগ্রগতির নীতির প্রতি তাঁর নিবেদন আমাদের সমাজের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করে। একজন শিশুকে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ।
Sunny / Sunny
নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম
আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়
ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা
শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী
এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত
টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক
পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর
ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ
মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’
বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬
কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত
বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ