ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটির ইনোভেশন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী 


তানভীর সানি  photo তানভীর সানি
প্রকাশিত: ১৮-১০-২০২৩ বিকাল ৬:৩৮

ব্র্যাক ইউনিভার্সিটির “ইউনিভার্সিটি ইনোভেশন হাব-স্মার্ট ইউনিবেটর” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ১৮ অক্টোবর অনলাইনের মাধ্যমে এই ইনোভেশন হাবের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ব্র্যাক ইউনিভার্সিটিসহ সাতটি বিশ্ববিদ্যালয়ে ইনোভেশন হাব এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং আরো তিনটি বিশ্ববিদ্যালয়ে এই হাব এর উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। এই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মোহাম্মদ মাহবুব রহমান, বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান, পিএইচডি, এনডিই ইনফ্রাটেক লিমিটেডের চেয়ারম্যান মাকসুদুল ইসলাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কতৃপক্ষের ডিজিটাল উদ্যোক্তা এবং উদ্ভাবন ইকো-সিস্টেম উন্নয়ন প্রকল্প এর প্রকিউরমেন্ট স্পেশালিস্ট ড. মো. নুরুল ইসলামসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিবর্গ। আজকের তরুণ প্রজন্মকে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়ার সৈনিক হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বর্তমান সরকার আজকের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তুলেছে এবং আগামীতে দেশকে স্মার্ট বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে চায়।’ শেখ রাসেল দিবসে ইউনিভার্সিটি ইনোভেশন হাবসহ অনেকগুলো প্রকল্পের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এসব প্রকল্পের ফলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আরো গতিশীলতা আসবে। ব্র্যাক ইউনিভার্সির্টিতে ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্থাপন করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে একটি উদ্ভাবনী পরিবেশের বিকাশ এবং শিক্ষার্থীদের কর্মোপযোগী করে গড়ে তুলতে এই ইনোভেশন হাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমার বিশ্বাস।
এই অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন প্রফেসর মো. মোসাদ্দেকুর রহমান।

Sunny / Sunny

নতুন আইসক্রীম পার্লার অভিজ্ঞতা নিয়ে এলো পোলার আইসক্রীম

আনসার-ভিডিপি মহাপরিচালকের সাথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ডিজির সাক্ষাৎ: দুর্যোগ ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়ন সমন্বয়

ইনোট্রান্স ২০২৬-এ রেলের বৈদ্যুতিক ট্রেন ও ডাবললাইন প্রকল্পে অর্থায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা

শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি পেল ৪০০ অসচ্ছল শিক্ষার্থী

এলজিইডিতে জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে ভিডিও ডকুমেন্টারি ও ফ্যাক্টশিট চূড়ান্তকরণ কর্মশালা অনুষ্ঠিত

টানা তৃতীয়বার এডিবির স্বীকৃতি পেল ঢাকা ব্যাংক

পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান সাবেক সচিব এ কে এম জাহাঙ্গীর

ঢাবি উপাচার্যের সঙ্গে কোইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মিউজিক্যাল নাইট নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ প্রেজেন্টস ‘ম্যাক্স রিপাবলিক’

বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস ২০২৬

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ

আইসিবি ইসলামিক ব্যাংকের ৩৯তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত