শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ব্র্যাক ব্যাংক
২০২২ সালের শ্রেষ্ঠ আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ডিএইচএল-দ্য ডেইলি স্টার বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক।
এই পুরস্কার জয়ের মধ্য দিয়ে দেশের প্রথম কোনো আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ব্যাংক দুইবার এই মর্যাদাপূর্ণ পুরস্কার জেতার গৌরব অর্জন করেছে। ২০০৮ সালে প্রথমবারের মতো পুরস্কারটি অর্জন করে ব্র্যাক ব্যাংক। ১৭ অক্টোবর ঢাকার একটি হোটেলে আয়োজিত এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি- এর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, ডিএইচএল ওয়ার্ল্ডওয়াইড এক্সপ্রেস (বাংলাদেশ) প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিয়ারুল হক এবং ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান।
এই মর্যাদাপূর্ণ পুরস্কার সম্পর্কে বলতে গিয়ে সেলিম আর. এফ. হোসেন বলেন, ব্র্যাক ব্যাংকের উচ্চতর কার্যক্ষমতা ব্যাংকের সর্বোচ্চ বাজার মূলধন, আন্তর্জাতিক বিনিয়োগকারীদের শেয়ারহোল্ডিং, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এবং কেন্দ্রীয় ব্যাংক ক্যামেলস রেটিংয়ের মধ্য দিয়ে প্রতিফলিত হয়েছে। স্থানীয় ব্যাংকগুলোর মধ্যে আমরা সকল আর্থিক সূচকে শীর্ষস্থান বজায় রেখেছি এবং টেকসই ও মূল্যবোধ-ভিত্তিক ব্যাংকিংয়ের মানদণ্ড হিসেবে আবির্ভূত হয়েছি। তিনি আরও বলেন “ডিএইচএল এবং দ্য ডেইলি স্টার কর্তৃক প্রদানকৃত এই বাংলাদেশ বিজনেস অ্যাওয়ার্ডটি ব্যাংকিং খাতে ব্র্যাক ব্যাংককে সুউচ্চ স্তরে নিয়ে যাওয়ার প্রেরণা প্রদানের পাশাপাশি দেশে আর্থিক অন্তর্ভুক্তিমূলক এবং সামাজিকভাবে দায়বদ্ধ ব্যাংকিং চালিয়ে যেতে আমাদের অনুপ্রাণিত করবে; ঠিক যেমনটি স্যার আবেদ স্বপ্ন দেখেছিলেন। ব্যাংকিং খাতে শ্রেষ্ঠত্ব অর্জনের লক্ষ্যে আমাদের প্রচেষ্টা সবসময় অব্যাহত থাকবে। আমরা আমাদের এই অর্জন আমাদের গ্রাহকদের সাথে ভাগাভাগি করে নিতে চাই, যাদের আমাদের ব্যাংকের প্রতি অবিচল আস্থা এবং বিশ্বাসের কারণে আজ আমরা এই অবস্থানে আসতে পেরেছি।”
Sunny / Sunny
বিএমইউতে জাতীয় ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন দিবস পালন
কমিউনিটি ব্যাংকের এমডির সঙ্গে সিএসই ও সিসিইদের মতবিনিময় সভা
ডিএসসিসির চার অঞ্চলে চলবে চার রঙের ই-রিকশা, ফরম বিক্রি ২৭ হাজার
এসআরবির পৃথক অভিযানে ৩০০ কেজি গাঁজা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার, প্রতারক গ্রেপ্তার
আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ডে স্বর্ণপদক পেল শাহ্জালাল ইসলামী ব্যাংক
তানযীমুল উম্মাহ গার্লস মাদরাসায় আন্তঃশ্রেণি বাংলা বিতর্ক উৎসব অনুষ্ঠিত
কয়রায় ২৮ কেজি হরিণের মাংস ও চামড়া জব্দ করল কোস্ট গার্ড
কক্সবাজারে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা, দুটির বিরুদ্ধে মামলা
ন্যাশনাল ব্যাংকের উদ্যোগে কৃষকদের মাঝে জামানতবিহীন ঋণ বিতরণ
শীঘ্রই আসছে এমকেবিএইচডিয়ের পুরস্কারজয়ী ক্যামেরার পরবর্তী প্রজন্ম অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্স
সেন্টমার্টিনে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোটসহ ৩৮ জনকে আটক করেছে কোস্ট গার্ড
সর্বোচ্চ গতির নতুন বিশ্বরেকর্ড গড়ল বিওয়াইডির ইয়াংওয়াং ইউ৯ এক্সট্রিম