ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন ফেনীর সোহেল ভূঁইয়া


ওমর ফারুক photo ওমর ফারুক
প্রকাশিত: ২৩-১২-২০২৫ বিকাল ৫:১৭

বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন মাইন উদ্দিন সোহেল ভূঁইয়া। বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাঁকে এই মর্যাদাপূর্ণ  বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি (CIP) খেতাব দেওয়া হয়।
গত বুধবার আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উপলক্ষে  ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ মন্ত্রানালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ফেনীর কৃতি সন্তান  মাইন উদ্দিন সোহেল ভূঁইয়াকে অ্যাওয়ার্ড তুলে দেন আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এছাড়াও আইন ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন, গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান শুভ্র উপস্থিত ছিলেন।
 মাইন উদ্দিন সোহেল ভূঁইয়া প্রায় ২০ বছর আগে কাতারে পাড়ি জমান। শুরু থেকেই সেখানে তিনি ব্যবসা করতেন। ধীরে ধীরে তিনি ব্যবসায় সফলতা লাভ করেন,এবং ইউকে, পর্তুগালসহ এশিয়া ও ইউরোপের ১৬ টি দেশের সাথে আমদানি - রপ্তানি ব্যাবসা করে আসছেন । 
সিআইপি অ্যাওয়ার্ডে ভূষিত হওয়া  মাইন উদ্দিন সোহেল ভূঁইয়ার গ্রামের বাড়ি ফেনী সদর উপজেলার পাঁছগাছিয়া ইউনিয়নের ডোমরুয়ায়। তিনি মৃত মজির উদ্দিনের পুত্র। তার এই বিশেষ সম্মাননাটি ফেনী বাসির জন্য উৎসর্গ করেছে।
এবারে তিনটি ক্যাটাগরিতে মোট ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তি-সিআইপি হিসেবে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে শিল্পখাতে প্রত্যক্ষ বিনিয়োগের জন্য একজন, বৈধ পথে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোর জন্য ৭৫ জন এবং বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি পণ্য আমদানির জন্য ১০ জন রয়েছেন।

Aminur / Aminur

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮১তম সভা অনুষ্ঠিত

সৌরবিদ্যুৎ উৎপাদন থেকে গৃহস্থালি পণ্য পরিচালনায় ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন অর্থমন্ত্রীর

তানযীমুল উম্মাহ আলিম মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের সবক ও নবীন বরণ

জাতীয় তামাকমুক্ত দিবস কাল: ই-সিগারেট ও নিকোটিন পণ্য নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি

ইউএপিতে আন্তঃবিশ্ববিদ্যালয় আলোকচিত্র প্রদর্শনী ‘বিয়ন্ড দ্য ফ্রেমস–সিজন ২’

বিএমইউ এর অর্থ কমিটির গুরুত্বপূর্ণ ১২২তম সভা অনুষ্ঠিত

বরিশালে ব্যবসায়ীদের মাঝে বাংলা কিউআর বিতরণ করল শাহ্জালাল ইসলামী ব্যাংক

কোম্পানির হস্তক্ষেপ তামাক নিয়ন্ত্রণের বড়ো বাঁধা

অর্গানিক খাবারের প্রতি কেন ঝুঁকছে স্বাস্থ্য সচেতন মানুষ

রংপুরে শাহ্জালাল ইসলামী ব্যাংকের নারী উদ্যোক্তা ও রেমিট্যান্স গ্রাহকদের নিয়ে আর্থিক সাক্ষরতা কর্মসূচি অনুষ্ঠিত

 আসল পিস্তাচিওর স্বাদে ভরপুর পোলারের নতুন ১ লিটার টাব পিস্তা গ্লেজ আইসক্রীম

২ হাজারেরও বেশি গল্প ও দৃষ্টিভঙ্গি নিয়ে অপো ও বিইউপির অনন্য সৃজনশীল যাত্রা

আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিএমএল) এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত