লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল দিবসে আনন্দ র্যালি ও আলোচনা সভা
১৮ অক্টোবর (বুধবার) সকালে কুমিল্লার লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে আনন্দ র্যালি, দেয়ালিকা, চিত্রাংকন প্রতিযোগীতা, সুন্দর হাতের লেখা, আলোচনা সভা ও দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রসরাজ দাস এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের দাতা সদস্য গোলাম রাব্বানী, কো- অর্থ সদস্য মোঃ বাহার উদ্দিন, অভিভাবক সদস্য মোঃ ওবায়েদ উল্লাহ্ হান্নান, মোহাম্মদ মীর হোসেন, মোঃ কবির আহমদ স্বাধীন, সমর কুমার সাহা প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাশিদা বেগম, মোঃ দেলোয়ার হোসেন, দিলীপ কুমার ভৌমিক, মোঃ কামাল হোসেন, ফাতেমা আক্তার, স্বর্ণা দেবনাথ, চম্পা সাহা, উম্মে হাবিবা, দেওয়ান নাফিছা, দিপ্তী রানী সরকার, রুনা লায়লা, মোঃ খলিলুর রহমান, মোর্শেদ আলম সহ বিদ্যালয়ে শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিঃ শিক্ষক মো. মহসিন উদ্দিন খান। বক্তারা শেখ রাসেল জীবন কাহিনী শিক্ষার্থীদের মাঝে তুলে ধরেন। অনুষ্ঠান শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে কেক কেটে জন্মদিন পালন করা হয়। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অপরদিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে শেখ রাসেল দিবস পালিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও, বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন