লাকসামে ৩৫টি দূর্গা পূজা মন্ডপে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পি ও আলোক সর্জ্জার লোকজন
প্রতিবছরের ন্যায় এবারও কুমিল্লার লাকসাম উপজেলায় ৩৫টি পূজা মন্ডপে আলোকসজ্জা, ডেকারেশন ও মৃৎশিল্পিরা ব্যস্ত সময় পার করছেন। ২০ অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দূর্গাপূজা। এরই মধ্যে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন সহ প্রত্যেক পূজা মন্ডপের সভাপতি, সেক্রেটারীদের নিয়ে মতবিনিময় শেষ করেছেন। প্রশাসনের লোকজন আমাদেরকে জানিয়েছেন প্রতিটি পূজা মন্ডপে পুলিশ, র্যাব, আনসার বাহিনীদের কঠোর নজরদারী থাকবে।
পূজা মন্ড সূত্রে জানা যায়, লাকসাম পৌরশহরে ২০টি পূজা অনুষ্ঠিত হবে। এছাড়া শহরের বাহিরে ১৫টি পূজা হবে। সরেজমিনে ঘুরে দেখা এ বছর লাকসাম পৌরশহরে দক্ষিন লাকসাম কানাই ভবনে নতুন পূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি পূজা মন্ডপে ডেকারেশন কাজ চলছে দিন-রাতে। লাকসাম পৌরশহরে পূজা মন্ডগুলো হলো জগন্নাথ বাড়ী, সুভাষ বনিকের বাড়ী, দারগা বাড়ী, পেয়ারী সাহার বাড়ী, পিন্টু সাহার বাড়ী, টিটু সাহার বাড়ী, পূর্ব লাকসাম কালী বাড়ী, জগদীশ কবিরাজ বাড়ী, পূর্বলাকসাম ঠাকুর বাড়ী, রাজশ^রী দূর্গা মন্দির প্রমুখ। প্রতিটি পূর্জা মন্ডপের সভাপতি ও সেক্রেটারীরা জানায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন আমাদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছে। এছাড়া এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম সহ উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ আমাদেরকে সহযোগিতা করছেন।
লাকসাম পূজা উদযাপন পরিষদ সভাপতি ডাঃ সচীন্দ্র কুমার দাস ও সেক্রেটারী দূর্জয় সাহা জানায়, লাকসাম উপজেলা পূজা উদযাপন পরিষদ থেকে সকলে জানাই শারদীয় শূভেচ্ছা ও অভিনন্দন। আমরা সকলকে জানিয়েছি শান্তি শৃঙ্খলা ভাবে সকলে যাতে শারদীয় দূর্গোউৎসবটি পালন করে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা হলে আমাদেরকে সাথে সাথে জানাবেন।
এই ব্যাপারে লাকসাম থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মাহফুজ জানান, প্রতিটি পূজা মন্ডপে আনসার, পুলিশ ও স্বেচ্ছাসেবক লোকজন থাকবে। এছাড়া র্যাব ও পুলিশ বাহিনী টহলরত থাকবে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এস.আই ও থানার ফোন নাম্বার দেয়া আছে। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসন নজরদারী অব্যাহত থাকবে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ