ভারতে ৫০ দিনে সর্বনিম্ন করোনা শনাক্ত
ভারতে ৫০ দিনের মধ্যে সর্বনিম্ন করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে এক লাখ ৫২ হাজার নতুন রোগী আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে। এই সময়ে মৃত্যু হয়েছে তিন হাজার ১২৮ জনের। সোমবার (৩১) সকালে ভারত সরকারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। তবে টানা চারদিন ধরে দৈনিক সংক্রমণ দুই লাখের নিচে নেমে এলেও প্রায় প্রতিদিনই তিন হাজারের বেশি মানুষ করোনায় প্রাণ হারাচ্ছেন। এ ছাড়া সংক্রমণের হার টানা সাতদিন ১০ শতাংশের নিচে রয়েছে।
এনডিটিভি জানায়, চলতি মাসের শুরুর দিকে ভারতে একদিনে রেকর্ড চার লাখ ১৪ হাজার করোনা রোগী শনাক্ত হয়। এ অবস্থায় ভেঙে পড়ে স্বাস্থ্য ব্যবস্থা। হাসপাতালগুলোতে বেড ও অক্সিজেন সংকট তীব্র আকার ধারণ করে।
তবে গত দুই সপ্তাহ ধরে সেখানে সংক্রমণের হার কমেছে। গত শুক্রবার থেকে দৈনিক সংক্রমণ নেমেছে দুই লাখের নিচে। অক্সিজেন উৎপদান ক্ষমতাও ৯০০ মেট্রিক টন থেকে বাড়িয়ে ৯৫০ মেট্রিক টন করা হয়েছে বলে রোববার প্রদানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন। ভারতের করোনাযুদ্ধে সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীও সামিল হয়েছে বলে জানান তিনি।
বিশ্বে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এই তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। দেশটিতে করোনা আতঙ্কের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাস, হোয়াইট ফাঙ্গাস, ইয়েলো ফাঙ্গাসের মতো নতুন নতুন রোগ আরও বেশি আতঙ্ক ও উদ্বেগ ছড়াচ্ছে।
ভারতে এখন পর্যন্ত ২ কোটি ৮০ লাখ ৪৬ হাজার ৯৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ৩ লাখ ২৯ হাজার ১২৭ জনের। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৫৬ লাখ ৬৮ হাজার ৫২৯ জন।
জামান / জামান
প্রয়োজনে খেলা-সাংস্কৃতিক কেন্দ্র বন্ধ করে শিল্পখাতে বিদ্যুৎ দেওয়া হবে
দুদিনে তৃতীয়বারের মতো আটক রাহুল-প্রিয়াঙ্কা গান্ধী
শিক্ষার্থীর হাত উড়ে গেছে, বিক্ষোভ দমনে গ্রেনেড ব্যবহার করবে না ফ্রান্স
গ্রিসের ক্রিট দ্বীপের দক্ষিণে সাগর থেকে ১৯৫ জন অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার
জাপানে মার্কিন সেনাদের ওপর কারফিউ জারি, নিষিদ্ধ হলো মদ
রাশিয়া-ইউক্রেনকে ৩ দফাভিত্তিক যুদ্ধবিরতি প্রস্তাব দিলো ভারত
রসায়নে নোবেল পেলেন দুই বিজ্ঞানী
ইসরায়েলে নির্বাচনের তোড়জোরের মধ্যেই ৭ অক্টোবর হামলার তৃতীয় বার্ষিকী পালন
সৌদির ২ বিমানবন্দর ও ৪ সেনাঘাঁটিতে হামলা হুথিদের
ইরানে ৮ মাসে ৮১টি যুদ্ধবিমান, ড্রোন ও হেলিকপ্টার খুইয়েছে যুক্তরাষ্ট্র
কৃষ্ণ সাগরে তেলবাহী জাহাজে হামলা, ২৩ ভারতীয় নাবিককে উদ্ধার রাশিয়ার
দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক