চৌদ্দগ্রামে বঙ্গমাতার জন্মদিনে সেলাই মেশিন বিতরণ
জাতির জনক বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে অসহায় ৭ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। রোববার (৮ আগস্ট) দুপুরে চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভা ও সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক।
আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিথী রানী চক্রবর্তী, উপজেলা যুব উন্নয়ন বিষয়ক কর্মকর্তা মোকাদ্দেস আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হক বলেন, শেখ মুজিব থেকে বঙ্গবন্ধু হয়ে ওঠার পেছনে যার অবদান সবচেয়ে বেশি তিনি হলেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব। বঙ্গবন্ধুর আত্মজীবনীর প্রতিটি পাতায় লেখা আছে বঙ্গমাতার অনস্বীকার্য অবদানের কথা। নারীরা সুযোগ করে না দিলে পৃথিবীতে কোনো পুরুষের জীবনেই সাফল্যগাথা সম্ভব নয়। আমাদের সমাজের নারীরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার মনোই হয়ে উঠুক।
এমএসএম / জামান
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
টাঙ্গাইলে এলজিইডি'র ১০ কোটি টাকার আধুনিক ব্রিজে উঠতে হয় বাঁশের সাঁকো দিয়ে
দুর্গাপুরে আইন-শৃঙ্খলা কমিটির সভা, গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা
পিরোজপুরে বাংলা কিউআর বাস্তবায়নে মতবিনিময় সভা
রৌমারীতে গাভিন গরু জবাই করে বিক্রি'র অভিযোগ মাংস বিক্রেতার বিরুদ্ধে, মৃত বাছুর উদ্ধার
অপরাধ যে করবেন, তাকে আইনের আওতায় আনা হবে-প্রতিমন্ত্রী মীর হেলাল